জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

রামগড়ে মা"মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার

রামগড়ে মা"মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার



রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি 



খাগড়াছড়ি জেলার রামগড় পৌর এলাকায় বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টার দিকে পৌরসভার ৭নং ওয়ার্ড পূর্ব বাগান টিলা এলাকায় পাতিল বেপারির বাড়ি থেকে মা আমেনা খাতুন (৯০) ও মেয়ে রাহেনা আক্তার (৩৫) এর গলা কাটা মৃতদেহ উদ্ধার করে রামগড় থানা পুলিশ।



ঘটনার খবর জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে নিহতদের বাড়িতে মা,মেয়ে ছিল। পরিবারে কোন পুরুষ ছিল না। পারিবারিক আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। গবাদি পশু ও হাসমুরগী লালন পালন করে, মানুষের সহযোগিতায় সংসার চলতো নিহত মা,মেয়ের।



এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, বিজিবি, গোয়েন্দা সংস্থাসহ সকল প্রশাসনের উপস্থিতি দেখা গেছে। রামগড় থানা অফিসার ইনচার্জ ওসি মইন উদ্দিন জানান, 'আমরা ঘরে জবাই করা মৃতদেহ দুটির সুরতহাল তৈরি ও জেলা ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছানো পর্যন্ত অপেক্ষায় আছি। তারপর ময়নাতদন্তের জন্য লাশ প্রেরণ করা হবে।



পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে, পরবর্তীতে মামলার বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।দোষী যেই হোক আইনের আওতায় নিয়ে আসা হবে। এদিকে গরীব অসহায় পরিবারের জোড়া খুনের ঘটনার বিচার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। নিহত আমেনা খাতুনের ৫ ছেলে ও ২ মেয়ে তার মধ্যে ছোট মেয়ে রাহেনা আক্তার নিহত হয়েছেন।


Tag
আরও খবর