জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

রামগড়ে বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে। 

 বৃহস্পতিবার  ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৪তম প্রতিষ্ঠা পালন করেছে রামগড় উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠন। বেলা ১১ টায় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। 

রামগড় উপজেলা বিএন পির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত বেলায়েত হোসেন ভুইয়ার বাসভবন বনবীথিতে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি'র সহ-সভাপতি ও রামগড় উপজেলা বিএনপি'র সভাপতি হাফেজ আহাম্মদ ভূঁইয়া। রামগড় পৌর বিএনপি'র সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় রামগড় উপজেলা ও পৌর বিএনপি'র সিনিয়র নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে দেশব্যাপি বিএনপি নেতাকর্মীদের উপর ঘটে যাওয়া হামলা-মামলার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা পালন করার অঙ্গিকার ব্যক্ত করেন। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল আহত ও অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

Tag
আরও খবর