নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ

শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু



জামালপুর-২ ইসলামপুর আসনের এমপি সুলতান মাহমুদ বাবু বলেছেন, 'শহীদ জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার একজন গুরুত্বপূর্ণ নেতা। তাঁর আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।


শনিবার (৩০ মে) দুপুরে ইসলামপুর উপজেলা কেন্দ্রীয় অডিটোরিয়ামে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে এমপি সুলতান মাহমুদ বাবু বলেন, 'জিয়াউর রহমানের স্বপ্ন ছিল আত্মনির্ভরশীল এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়া। সেই স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শহীদ জিয়ার আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।'


উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু আরও বলেন, 'জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক, দূরদর্শী রাষ্ট্রনায়ক ও সাহসী মুক্তিযোদ্ধা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।'


উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান খান শাহিনের সভাপতিত্বে এবং সিনিয়র সহসভাপতি আজমদৌল্লাহ পাহলোয়ানের সঞ্চালনায় 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সহসভাপতি মাহমুদ হাসান কবির মঞ্জিল, জয়নাল আবেদীন সরকার, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক নাসিদা শাফিজ বিনতী, সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল মাস্টার এবং সহসাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান।


আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। 

Tag
আরও খবর