দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী হাটে (পাগলা) মহিষের আক্রমণে নিহত ১

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পশুর হাটে মহিষের আক্রমণে রুহুল আমিন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়াও একই ঘটনায় মজিবুর রহমান (৭৭) ও আঃ হাই (৫২) সহ অন্তত ১৩ জন পথচারী আহত হয়েছেন। আহতদের মধ্যে আরও ২ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।


২৪ শে মে ২০২৬ ইং, রবিবার বিকেলে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী হাটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন।

নিহত রুহুল আমীন পার্শ্ববর্তী রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের জাউনিয়ার চর কড়াইডাংগী গ্রামের মৃত, আব্দুস সামাদ মেম্বারের ছেলে। গুরুতর আহত মজিবুর রহমান চর আমখাওয়া ইউনিয়নের চর মাদার এবং আঃ হাই অত্র ইউনিয়নের পাটাধোয়া পাড়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতি রবিবার ও বুধবার সানন্দবাড়ীতে হাট বসে। সেই সূত্রে, স্থানীয় পাটাধোয়া পাড়া গ্রামের দুলাল ব্যাপারী নামের পশু ব্যাবসায়ী বিক্রির উদ্দেশ্যে একাধিক মহিষ নিয়ে ওই হাটে আসেন। হাটে আসার পর তার একটি মহিষ হঠাৎ বিগড়ে গিয়ে অস্বাভাবিক আচরণ শুরু করে। মহিষটি পাগলের মতো হাটের মধ্যে দিগ্বিদিক ছুটতে থাকে এবং আগত হাটুরে পথচারীদের আক্রমণ করে বসে। বিগড়ানো (পাগলা) মহিষের আক্রমণ থেকে জীবন রক্ষার্থে হাটুরে মানুষ এলোপাতাড়ি ছুটাছুটি শুরু করেন। সে সময় হাটে আসা রাজিবপুরের জাউনিয়ার চর কড়াইডাংগী গ্রামের রুহল আমীনসহ অনেকেই (পাগলা) মহিষের আক্রমণের শিকার হয়। মারাত্মকভাবে আহত রুহুল আমীনকে চিকিৎসার জন্য হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়। এছাড়াও গুরুতর আহত মজিবুর রহমানকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মারাত্মকভাবে আহত হওয়া আরেকজন আঃ হাই বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যান্য আহত ব্যক্তিদের তাৎক্ষণিক সানন্দবাড়ী উপ-স্বাস্থ্য কেন্দ্র ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে চরআমখাওয়া ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউল হক জিয়া বলেন, মহিষের আক্রমণে অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। দীর্ঘক্ষন চেষ্টার পরে (পাগলা) মহিষটিকে আটক করা হয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, মহিষটি হঠাৎ পাগলের রূপ ধারণ করে। হঠাৎ পাগলা হওয়া মহিষটির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে।

আরও খবর