ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি

বীর মুক্তিযোদ্ধা লস্কর আলী আর বেঁচে নেই



জামালপুরের ইসলামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. লস্কর আলী আর বেঁচে নেই।

শনিবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পৌর শহরের দক্ষিণ দরিয়াবাদ গ্রামে নিজ বসতবাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। রোববার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
কয়েক বছর আগে থেকে বীর মুক্তিযোদ্ধা লস্কর আলী বাকশক্তি হারানাোসহ নানা রোগে ভোগ ছিলেন। তিনি ২০০৩-২০১১ সাল পর্যন্ত উপজেলার গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলেন। এছাড়া উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ব্যক্তি জীবনে স্ত্রী, এক মেয়ে, চার ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা লস্কর আলীর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ও ইসলামপুর আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য হোসনে আরা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এসএস জামাল আব্দুন নাছের বাবুল, পৌর মেয়র আব্দুল কাদের সেখ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মানিকুল ইসলাম মানিক, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ এবং সাধারণ সম্পাদক হাফিজ লিটন।

আরও খবর