কুলিয়ারচরে ঝটিকা মিছিল ও বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার কুলিয়ারচরে ঝটিকা মিছিল ও বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার মিরসরাইয়ে জামেয়া তা'লীমুননিছা মহিলা মাদ্রাসা ও মা ছকিনা হেফজখানায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল কচুয়ায় বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজা গ্রেফতার ঐতিহাসিক স্থাপনা ভেঙে পানি সরবরাহ ব্যবস্থা ও জলাধার নির্মাণ ময়মনসিংহের অনেকেই চায় না শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের মাঝে দ্বীনি শিক্ষা ছড়িয়ে দিলেন শায়খ আতিক উল্লাহ, বিতরণ করলেন বই হাতিয়াতে শিয়ালের হামলায় মারা গেল বিজলী শেরপুরে কারিতাসের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত শ্যামনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধন লাখাইয়ে শত বছরের পুরনো মসজিদ, সংস্কারের অভাবে যেকোনো সময় ধস,দেখার যেন কেউ নেই। একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন বাবার হাত ধরে দলীয় ফরম জমা দিলেন চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম খান সুন্দরবনে মহাবিপন্ন শকুন রক্ষায় ১০ দেশের গবেষক-বিজ্ঞানীর আন্তর্জাতিক সম্মেলন লালপুরে সাইবার ও অনলাইন জুয়া মামলার পলাতক আসামি গ্রেপ্তার পীরগাছায় ২৮ নভেম্বর ইমদাদুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল শাহবাগে এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের উত্তাল মানববন্ধন,দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বরিশালে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

তফসিল ঘোষণার দুই সপ্তাহের পরও অপসারণ করা হয়নি আগাম নির্বাচনী প্রচারের বিলবোর্ড-পোস্টার

জামালপুরের ইসলামপুর উপজেলায় নির্বাচনী প্রচারের নৌকা প্রতীকের তোরণ নির্মাণ, বিলবোর্ড, সাইনবোর্ড, ফেস্টুন ও পোস্টারে সয়লাব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলের মনোনয়ন ভাগিয়ে নিতে কেন্দ্রীয় নেতাদের সৃষ্টি ফেরাতে সংসদ সদস্য পদে সম্ভাব্য প্রার্থীদের পক্ষে ক্ষতাসীন দলের বিভিন্ন নেতা-কর্মীরা এসব নৌকা প্রতীকের তোরণ নির্মাণ, বিলবোর্ড, সাইনবোর্ড, পোস্টার ও ফেস্টুন সাঁটানোর প্রতিযোগিতায় নামতে দেখা যায়। পৌর শহরসহ উপজেলাজুড়ে বিলবোর্ড, ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণের দায় যেন কারও নেই। তবে উপজেলা প্রশাসনের দাবি, ইতিমধ্যে নির্বাচনী আগাম প্রচারণার সব ধরনের সামগ্রি অপসারণের কাজ শুরু করা হয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) নির্বানের তফসিল ঘোষণার দুই সপ্তাহ গড়ালে আগাম নির্বাচনী প্রচারে পোস্টার, বিলবোর্ডসহ নানা উপকরণ লক্ষণীয়।

নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা উন্নয়নের বিভিন্ন ফিরিস্ত তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী, এমপি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে নানান ধরনের বিলবোর্ড, পোস্টার সাঁটিয়েছেন। নিজেদের মুখচ্ছবি-সংবলিত বিলবোর্ড-ব্যানার টানিয়ে নিজেদের পরিচিতির জানান দেন তাঁরা। নির্বাচনী আইন তোয়াক্কা না করেই তাঁরা এসব কাজ করে যাচ্ছেন। এমনকি জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের পক্ষেও যত্রতত্র সেঁটে দেওয়া হয়েছে সরকারের উন্নয়নের বিলবোর্ড, ব্যানার, পোস্টার ও ফেস্টুন।

সরেজমিন গিয়ে দেখা গেছে, পৌর শহরের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সড়ক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সড়ক, খালেদ মোশাররফ বীরউত্তম সেতু, শেখ রাসেল মিনি স্টেডিয়াম এলাকাসহ ইউনিয়ন পর্যায়ে হাট-বাজারে সরকার দলীয় বিভিন্ন নেতা-কর্মীদের বিলবোর্ড-ব্যানারে ছেয়ে গেছে। এসব পোস্টারের মধ্যে বেশির ভাগই অপচনশীল প্লাস্টিকে লেমিনেটিং করা।
সরকারের উন্নয়ন প্রচারের নাম ভাঙিয়ে নিজেদের পরিচয় জানান দিতে ভোট চেয়ে, সালাম, শুভেচ্ছা ও নিজেদের যোগ্যতা তুলে ধরতে এসব বিলবোর্ড ব্যবহার করছেন।

১২ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনলেও ইসলামপুর আসনে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। এছাড়া জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছে দলটির প্রেসিডিয়াম সদস্য। কিন্তু এঁদের কেউই আগাম নির্বাচন প্রচারে সাঁটিয়ে দেওয়া পোস্টার, বিলবোর্ডসহ নির্বাচনী প্রচারের নানা সামগ্রি সাঁটানোই রয়ে গেছে।

উল্লেখ্য, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির ১১২ বিধিতে বলা আছে,  ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করা যাবে না। এছাড়া ১৭ বিধিতে উল্লেখ আছে, এ ধরনের প্রচারকে ‘নির্বাচন পূর্ব অনিয়ম’ হিসেবে গণ্য করা হবে। কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ এ অনিয়ম করলে ছয় মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে। কোনো দল এ নিয়ম অমান্য করলে অনধিক ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে।

উপজেলা নির্বাহী নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জামান হোসেন চৌধুরী বলেন, 'সম্ভাব্য প্রার্থীদের আগাম নির্বাচনী প্রচারের উদ্দেশ্যের টানানো পোস্টার, বিলবোর্ড ইতিমধ্যে অপসারণের কাজ শুরু করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, 'খুব শিগগিরই নির্বাচনী আগাম প্রচারের সব পোস্টার, বিলবোর্ড ও ফেস্টুন অপসারণ করা হবে।'

আরও খবর


ইসলামপুরে ৫ জুয়াড়ি আটক

৯ দিন ২ ঘন্টা ০ মিনিট আগে





ইসলামপুরে জাতীয় সমবায় দিবস পালিত

১৭ দিন ৬ ঘন্টা ৩৩ মিনিট আগে