ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি

বাবার লাশ দাফন শেষে পরীক্ষা কেন্দ্রে মেয়ে

ফাইল ছবি

জামালপুরের ইসলামপুর উপজেলায় কবরে বাবার লাশ দাফন শেষে এসএসসি পরীক্ষায় বসেছে মেয়ে মোছা. জিয়া আক্তার।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এস.এস.সি পরীক্ষা দেয় সে।

মোছা. জিয়া আক্তারের বাবা চরপুটিমারী ইউনিয়নের পেচারচর গ্রামের বাসিন্দা জিয়াউল মোল্লা (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে আগের দিন রোববার সন্ধ্যায় নিজ বাড়িতে মারা যান। পর দিন সোমবার সকালে পরীক্ষা ছিল জিয়া আক্তারের।


গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, জিয়া আক্তার উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের কুমিরদহ উচ্ছ বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষা চলাবস্থায় তাঁর বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে  মারা যান। মৃত্যুর পর বাবা হারা জিয়া আক্তার ভেঙে পড়লেও স্বজন ও শিক্ষকদের উৎসাহে সে সোমবার রসায়ন বিষয়ে পরীক্ষা দিতে গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহণ করে। 

সরজমিনে দেখা গেছে, গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রের দ্বিতল ভবনের ২ নম্বর কক্ষে পরীক্ষায় দেয় জিয়া আক্তার। এ সময় বাবার মৃত্যুর শোকে বারবার তাঁকে মুর্ছা যেতে দেখা যায়।'

জিয়া আক্তারের বড় বোন জুলেখা বেগম বলেন, 'আব্বার লাশ পারিবারিক গোরস্থানে সোমবার সকাল ৯টায় দাফন করা হয়েছে। পরে জিয়া আক্তারকে সঙ্গে নিয়ে আমি পরীক্ষা কেন্দ্র যাই। সে কোনোমতে পরীক্ষায় অংশ গ্রহণ করতে পেরেছে।'

কুমিরদহ উচ্ছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ বলেন, 'জিয়া আক্তারের বাবার মৃত্যুর বিষয়টি আমরা শুনে তাঁকে সান্ত্বনা দিয়েছি পরীক্ষা দেওয়ার জন্য। পরে তাঁকে পরীক্ষা কেন্দ্রে নেওয়া হয়।'

পরীক্ষা কেন্দ্রের সচিব ও গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুছ উদ্দিন বলেন, 'বাবা মারা যাওয়া জিয়া আক্তার সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিচ্ছে। আমরা তাঁর সার্বক্ষণিক খেয়াল রেখেছি।'

আরও খবর