কুলিয়ারচরে ঝটিকা মিছিল ও বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার কুলিয়ারচরে ঝটিকা মিছিল ও বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার মিরসরাইয়ে জামেয়া তা'লীমুননিছা মহিলা মাদ্রাসা ও মা ছকিনা হেফজখানায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল কচুয়ায় বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজা গ্রেফতার ঐতিহাসিক স্থাপনা ভেঙে পানি সরবরাহ ব্যবস্থা ও জলাধার নির্মাণ ময়মনসিংহের অনেকেই চায় না একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন বাবার হাত ধরে দলীয় ফরম জমা দিলেন চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম খান সুন্দরবনে মহাবিপন্ন শকুন রক্ষায় ১০ দেশের গবেষক-বিজ্ঞানীর আন্তর্জাতিক সম্মেলন লালপুরে সাইবার ও অনলাইন জুয়া মামলার পলাতক আসামি গ্রেপ্তার পীরগাছায় ২৮ নভেম্বর ইমদাদুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল শাহবাগে এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের উত্তাল মানববন্ধন,দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বরিশালে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক সীমান্তে চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযানে মাদক উদ্ধার নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঝিনাইগাতীতে কারিতাসের র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা সন্তান আল্লাহর পক্ষ থেকে পিতা-মাতার জন্য এক মহামূল্যবান আমানত কুলিয়ারচরে ২১ দিনব্যাপী পোশাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন আগামীকাল টাংগাইল প্রেস ক্লাব ও এসপি অফিসের সামনে মানববন্ধন

ইসলামপুরে নির্মাণশ্রমিকের মৃত্যু


 জামালপুরেরজামালপুরের ইসলামপুর উপজেলায় নির্মাণাধীন ভবনের সিমেন্টের বস্তার নিচে পড়ে হামিদুর রহমান (৪২) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। সে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মালপাড়া গ্রামের মৃত হুজুর আলীর ছেলে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকালে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামিদুর রহমান কয়েক দিন ধরে পাশ্ববর্তী তেঘুরিয়া গ্রামের মৃত হযর আলীর ছেলে কাওছার মিয়ার বাড়িতে দৈনিক মজুরিতে ভবন নির্মাণের কাজ করে আসছিলেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে হামিদুর রহমান কাজে যোগ দেন। বিকাল সাড়ে ৪টার দিকে  নির্মাণ কাজ ব্যবহৃত সিমেন্টের বস্তা মাথায় বহন করার এক পর্যায়ে পা পিছলে সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান হামিদুর রহমান। 

নিহত হামিদুর রহমানের চাচা গাইবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সাধারণ সদস্য আফছার সরদার বলেন, নির্মাণাধীন ভবনের সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আমার ভাতিজা হামিদুর রহমান মারা গেছে।  তাঁর স্ত্রী, এক মেয়ে এবং এক ছেলে রয়েছে। পারিবারিক গোরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোহাম্মদ মাজেদুর রহমান বলেন, 'নির্মাণশ্রমিকের মৃত্যুর ঘটনায় কেউ অভিযোগ করেনি। এখনো বিষয়টি জানি না। তবে, খোঁজখবর নেওয়া হচ্ছে।'


আরও খবর


ইসলামপুরে ৫ জুয়াড়ি আটক

৯ দিন ৫৭ মিনিট আগে





ইসলামপুরে জাতীয় সমবায় দিবস পালিত

১৭ দিন ৫ ঘন্টা ৩০ মিনিট আগে