জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য।

লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। সারাদেশের ন্যায় লাখাইয়েও দিনে রাতে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ উপজেলাবাসী। প্রায় এক মাস ধরে এই ভোগান্তিতে মানুষ। মাঝে একটু কমলেও গত এক সপ্তাহ ধরে চরম আকার ধারণ করেছে। ঘন ঘন লোডশেডিংয়ে ফ্রিজের খাবার পর্যন্ত নষ্ট হচ্ছে। আইপিএসও পর্যাপ্ত চার্জ নিতে পারছে না। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়,লাখাইয়ে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না থাকায় অনেক ব্যবসাপ্রতিষ্ঠানের কাজ বন্ধ রেখে অলস সময় কাটাচ্ছেন শ্রমিক-কর্মচারীরা। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। বিশেষ করে সমিল, দর্জির দোকান, ছাপাখানা, কম্পিউটারের দোকানসহ উৎপাদিত প্রায় সব ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকরা ক্ষতির মুখে পড়েছেন। রেনাটা ফার্মাসিটিক্যাল এর লাখাই এরিয়ার রিপ্রেজেন্টিভ জনি সূত্রধর বলেন, ঘন ঘন লোডশেডিংয়ের কারনে আমাদের অনেক লস হচ্ছে, কারন ফার্মেসি বন্ধ থাকে, আমাদের প্রতি মাসে একটি টার্গেট থাকে,আর টার্গেট পূরণ করতে অনেক কষ্ট হচ্ছে, ফার্মেসি বন্ধ,কে রাখবে ঔষধ,সরকারের কাছে দাবী জানাচ্ছি নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার ব্যবস্থা করুন। লোডশেডিংয়ে ভোগান্তির কথা জানিয়ে সিংহগ্রামের প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র রাব্বি বলে, ‌‘বিদ্যুৎ থাকে না, তাই গরমে ক্লাস করতে আমাদের কষ্ট হয়। বুল্লা বাজারের দর্জি দোকানের মালিক আব্দুল্লাহ বলেন, ‘বিদ্যুৎ ঠিকমতো না পাওয়ায় কাজ করতে পারছি না। এভাবে চলতে থাকলে আমাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে।’ পুর্ব বুল্লার বাসিন্দা গৃহবধূ শাহানা আক্তার বলেন, ‘ঘন ঘন লোডশেডিংয়ের জন্য বাসার আইপিএসও ঠিকমতো কাজ করছে না। পর্যাপ্ত চার্জ নিতে না পারায় অল্প সময় পরই আইপিএসও বন্ধ হয়ে যায়। ফ্রিজের মাছ-মাংসও নষ্ট হচ্ছে। খাবারে গন্ধ হয়ে যাচ্ছে। ফ্রিজ দিয়ে পানি পড়ছে। এই অবস্থা মেনে নেওয়া যায় না। বিষয়টির দ্রুত সমাধান জরুরি।’ ঠিকমতো বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে জানান সমিলের মালিক রফিক মিয়া। তিনি বলেন, ‘কোনো কাজই করতে পারছি না। এভাবে চললে আমরা কীভাবে ব্যবসা ধরে রাখবো জানি না।’ পল্লী বিদ্যুৎ বিভাগের তথ্য মতে , চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, তাই এলাকাভিত্তিক লোডশেডিং হচ্ছে। এ ব্যাপারে লাখাই পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সুমন সাহার,মুটোফোনে ফোন করলে উনি ফোন রিসিভ করেনি যার কারনে কোন বক্তব্য পাওয়া যায়নি।
Tag
আরও খবর






আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

৯ দিন ২২ ঘন্টা ৩৪ মিনিট আগে