জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এল আর সরকারি উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে অনেক জ্ঞানী-গুণী ও মনীষী সৃষ্টি হয়েছেন । বর্তমানে সেই প্রতিষ্ঠানটি শিক্ষক সংকটসহ নানা দিক থেকে সমস্যায় জর্জরিত। আমি চাই সেই সমস্যাগুলো কাটিয়ে আবারও সেই উদ্যমে ফিরবে প্রতিষ্ঠানটি। পাঠদানের ক্ষেত্রে শিক্ষক যেমন থাকবেন আন্তরিক, ঠিক তেমনিভাবে অভিভাবকরা আরও সচেতন হতে হবে। আমি শিক্ষার গুণগত পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যেতে চাই। প্রয়োজনে বারবার আসব, বিদ্যালয়ে। ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সাথে বসে করণীয় বিষয় ঠিক করব। সবাই স্ব-স্ব ক্ষেত্রে আন্তরিকভাবে কাজ করলে তরুণ প্রজন্ম পরিবার ও দেশের সম্পদে পরিণত হবে। সোমবার (২৪ আগস্ট) দুপুর ১টায় বানিয়াচং এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ সাহেল এর সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ আমজাল হোসেন, সহ-সভাপতি ও বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহির হোসেন ও মখলিছুর রহমান আবু। স্বাগত বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক মোঃ বায়জিদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রেদওয়ানিয়া দাখিল মাদ্রাসার সুপার আবু হাসান মমসাদ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ওয়াহিদুল মুরাদ, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল আহমদ, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, আজিজুল হোসেন খান বাবু, মাস্টার চনু মিয়া ও এনটিভি প্রতিনিধি আক্তার হোসেন আলহাদী প্রমুখ। এসময় মরহুম আব্দুর রব এঁর পরিবারের পক্ষ থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস প্রাপ্ত ছাত্র মারুফ আহমদকে বৃত্তি হিসেবে ২৫ হাজার টাকা প্রদান করা হয়। পরে বিদ্যালয় আঙ্গিনায় কৃষ্ণচূড়া গাছ রোপণ করেন প্রধান অতিথি।
Tag
আরও খবর






আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

৯ দিন ২২ ঘন্টা ৩৪ মিনিট আগে