জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফজলে রাব্বি।

লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফজলে রাব্বি। লাখাই উপজেলার একমাত্র নারী শিক্ষাপ্রতিষ্ঠান 'বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়'-এর ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তরুণ সমাজসেবক ও ছাত্রনেতা ফজলে রাব্বি। তাঁর এ অর্জনে লাখাইয়ে সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক মহলে আনন্দের বন্যা বইছে। ফজলে রাব্বি এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন লাখাই প্রেস ক্লাব এর সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন ও সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ এবং জাতীয় সাংবাদিক সংস্থা লাখাই উপজেলা শাখার সভাপতি ও লাখাই উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক পারভেজ হাসান ও জাতীয় সাংবাদিক সংস্থা সাধারণ সম্পাদক এস এম জুবায়ের আহমেদ। এক অভিনন্দন বার্তায় জাতীয় সাংবাদিক সংস্থা লাখাই উপজেলা শাখার সভাপতি পারভেজ হাসান বলেন, "ফজলে রাব্বির মতো একজন যোগ্য, সৎ ও গতিশীল নেতৃত্বের হাত ধরে লাখাইয়ের একমাত্র নারী শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার মান আরও উন্নত ও সমৃদ্ধ হবে। ইনশাআল্লাহ, তাঁর দূরদর্শী ভাবনায় এই বিদ্যালয়টি এক নতুন উচ্চতায় পৌঁছাবে। পাশাপাশি তাঁর এই গৌরবময় অর্জনে যৌথভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে লাখাই উপজেলা প্রেস ক্লাব, লাখাই প্রেস ক্লাব এবং তাঁর বন্ধু মহল। সাংবাদিক নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেন যে, নতুন সভাপতির বলিষ্ঠ নির্দেশনায় বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও নারী শিক্ষার প্রসারে এক নতুন দিগন্তের সূচনা হবে। উল্লেখ্য, নবনির্বাচিত সভাপতি ফজলে রাব্বি স্থানীয় রাজনীতির পাশাপাশি সামাজিক ও ক্রীড়া কর্মকাণ্ডে অত্যন্ত জনপ্রিয় একটি মুখ। তিনি বর্তমানে লাখাই উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য ও সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক। এছাড়া তিনি লাখাই উপজেলা বিএনপির সদস্য এবং লাখাই উপজেলার ক্রীড়া সংস্থা সদস্য। ফজলে রাব্বি সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীও গভীর সন্তোষ প্রকাশ করেছেন এবং তাঁর নতুন পথচলায় সার্বিক সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
Tag
আরও খবর






আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

৯ দিন ২৩ ঘন্টা ৩১ মিনিট আগে