জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

লাখাইয়ের আলোচিত বাচ্চু মিয়ার হত্যা মামলার অন্যতম আসামি বাবুল মিয়া গ্রেফতার।

লাখাইয়ের আলোচিত বাচ্চু মিয়ার হত্যা মামলার অন্যতম আসামি বাবুল মিয়া গ্রেফতার।   লাখাইয়ে পূর্ব বিরোধের জেরে বাচ্চু মিয়া হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার করেছে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান ( র‌্যাব ০৯) সোমবার (২৯জুন) ভোর ৫টার দিকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যাক্তি- বাবুল মিয়া (৫০)। তিনি হবিগঞ্জ জেলার লাখাই থানার মুড়িয়াউক এলাকার মৃত জিতু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, লাখাই থানাধীন মুড়িয়াউক এলাকার বাসিন্দা বাচ্চু মিয়ার পরিবারের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ২ জুন ২০২৬ সকাল আনুমানিক ৮টায় অভিযুক্তরা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভিকটিমের বাড়িতে প্রবেশ করে। এ সময় ভিকটিম তাদের বাড়িতে প্রবেশের কারণ জানতে চাইলে ১ নম্বর আসামি আলমগীর মিয়ার নির্দেশে অন্য আসামিরা বাচ্চু মিয়ার ওপর এলোপাতাড়িভাবে হামলা চালায়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। অভিযোগ অনুযায়ী, হামলার সময় অভিযুক্তরা ভিকটিমের ঘরে থাকা নগদ ৪ লাখ টাকা, স্বর্ণালংকার, প্রায় ৫০০ কেজি চাল এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা মামলা করলে ভিকটিমের পরিবারের সদস্যদের হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা গুরুতর আহত বাচ্চু মিয়াকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন। চিকিৎসাধীন অবস্থায় কিছুটা সুস্থ হলে ৪ জুন ২০২৬ তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে যান। তবে পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে ১৮ জুন ২০২৬ পুনরায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুন ২০২৬ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ভিকটিমের মেয়ে বাদী হয়ে হবিগঞ্জ জেলার লাখাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল অদ্য সোমবার (২৯ জুন) আনুমানিক ভোর ৫টার দিকে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানাধীন দক্ষিণ-পশ্চিম বানিয়াচং ইউনিয়নের ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার লাখাই থানার মামলা নং- ২০, তারিখ-২৪/০৬/২৬ খ্রি. ধারা-১৪৩/১৪৮/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৬/৩০৭/৩৮০/৪২৭/৩০২/১১৪/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে হবিগঞ্জের লাখাইয়ে পূর্ব বিরোধের জেরে বাচ্চু মিয়া হত্যা মামলার এজাহারনামীয় ২নম্বর পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে লাখাই থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে লাখাই থানার অঅফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ বলেন, বাচ্চু মিয়া হত্যা মামলার অন্যতম আসামী বাবুল মিয়াকে গ্রেফতার করা হয়েছে, গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে ২৯ শে জুন সোমবার প্রেরণ করা হয়েছে।
Tag
আরও খবর