জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা।

লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। লাখাই উপজেলার বামৈ গ্রামে একটি পাগলা কুকুরের কামড়ে নারী, শিশু ও বৃদ্ধসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। গত শুক্রবার (১৯ জুন) দিনভর গ্রামজুড়ে কুকুরটির তাণ্ডবে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে। অবশেষে শনিবার (২০ জুন) দুপুরে কুকুরটিকে পিটিয়ে হত্যা করার পর গ্রামবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকেই একটি পাগলা কুকুর বামৈ গ্রামের রাস্তায় যাকে সামনে পেয়েছে তাকেই কামড়াতে তেড়ে গেছে। হঠাৎ কুকুরের এমন মারমুখী আচরণে পথচারী ও সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েন। দিনভর কুকুরটির কামড়ে একে একে নারী ও শিশুসহ অন্তত ৫০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। কুকুরের আক্রমণ থেকে অল্পের জন্য বেঁচে যাওয়া স্থানীয় বাসিন্দা আশীষ দাশ জানান, "পাগলা কুকুরের কামড়ে পুরো বামৈ গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়েছিল। আমি আর আমার বন্ধু রানা তালুকদার কোনোমতে দৌড়ে কুকুরের কামড় থেকে রক্ষা পেয়েছি। বামৈ গ্রামের বাবুল নামের আরেক যুবক সেই ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিয়ে বলেন, "কুকুরটি যেভাবে তেড়ে আসছিল, তা দেখে জান বাঁচাতে দৌড়ে ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিই। অল্পের জন্য বেঁচে গেছি। সুলতানা আক্তার বলেন,পাগলা কুকুরের ভয়ে মানুষ ঘর থেকে বাহিরে আসাই বন্ধ করে দিয়াছিলো,আজকে কয়েক জন মিলে কুকুরকে মেরে ফেলে দিয়াছে,আজকে মানুষ শান্তি পাইছে। গ্রামজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের ঘরের বাইরে বের হওয়াই কঠিন হয়ে পড়েছিল। অবশেষে আজ শনিবার দুপুরে স্থানীয় রুবেল মিয়ার নেতৃত্বে একদল সাহসী যুবক লাঠিসোঁটা নিয়ে কুকুরটিকে ধাওয়া করেন। একপর্যায়ে কুকুরটিকে পিটিয়ে হত্যা করা হলে বামৈ গ্রামের মানুষের মাঝে স্বস্তি নেমে আসে
Tag
আরও খবর