জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

লাখাইয়ে গ্রাম আদালত এর বার্ষিক ক্যাম্পেইন, সচেতনতা, কুইজ প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত।

লাখাইয়ে গ্রাম আদালত এর বার্ষিক ক্যাম্পেইন, সচেতনতা, কুইজ প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। লাখাইয়ে গ্রাম আদালত এর বার্ষিক ক্যাম্পেইন, জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে আলোচনা সভা, গ্রাম আদালত বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন)উপজেলার ৪ নম্বর বামৈ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দুপুর বেলা এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক এর সভাপতিত্বে ও গ্রাম আদালত এর সমন্বয়কারী আলমগীর হোসেন এর সন্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম রাকিব, লাখাই উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আল আমিন ইসলাম অনিক, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাবে এর সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান সহ সংসলিষ্ট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য, সাধারণ সদস্য বৃন্দ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের উদ্যােগে অনুষ্ঠিত অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। কর্মসূচির শুরুতে গ্রাম আদালতের গুরুত্ব ও কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বের হয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের বিভিন্ন সেবামূলক বার্তাসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গ্রাম আদালত বিষয়ক একটি তথ্যবহুল ভিডিও প্রদর্শন করা হয়। ভিডিও প্রদর্শনীর মাধ্যমে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম, মামলা দায়েরের পদ্ধতি, বিচার প্রক্রিয়ার ধাপ, বিচারসেবা গ্রহণের সহজ উপায় এবং এর সুফল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এছাড়া স্থানীয় বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালতের কার্যকারিতা তুলে ধরা হয়। আলোচনা পর্বে বক্তারা বলেন, গ্রাম আদালত হচ্ছে সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার একটি কার্যকর ব্যবস্থা। এর মাধ্যমে ক্ষুদ্র দেওয়ানি ও ফৌজদারি বিরোধ দ্রুত এবং কম খরচে নিষ্পত্তি করা সম্ভব হয়। ফলে আদালতের দীর্ঘসূত্রিতা ও ব্যয়বহুল প্রক্রিয়া থেকে সাধারণ মানুষ অনেকাংশে মুক্তি পায়। তারা গ্রাম আদালতের সেবা গ্রহণে জনগণকে আরও সচেতন ও উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের বিভিন্ন কার্যক্রম ও সেবা সম্পর্কিত প্রশ্নের উত্তর প্রদান করেন। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে মোট ২০ জনকে বিজয়ী ঘোষণা করা হয় এবং তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ। পূর্বাণ্হে উপজেলার ৬ নং বুল্লা ইউনিয়ন ও ৫ নং করাব ইউনিয়ন পরিষদের সভাকক্ষে গ্রাম আদালত এর বার্ষিক ক্যাম্পেইন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা,কুইজ প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে সংসলিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর