জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বানিয়াচংয়ে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সমন্বয়ে কার্যকর পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (৯জুন) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ হলরুমে “গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন” শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।  এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালত হলো দেশের সাধারণ ও প্রান্তিক মানুষের জন্য দ্রুত, সহজ এবং স্বল্প ব্যয়ে ন্যায়বিচার পাওয়ার একটি অত্যন্ত কার্যকর মাধ্যম। ছোটখাটো বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে মূল আদালতের দীর্ঘসূত্রতা এড়িয়ে স্থানীয় পর্যায়ে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে গ্রাম আদালতের কোনো বিকল্প নেই। তিনি এই আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ জনগণকে আরও বেশি সচেতন করতে জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীদের যার যার অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহফুজুর রহমান মামুন, ইউপি সদস্য মোঃ শাহজাহান মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ নাজমুল হোসেন এবং বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমেদ আরজু।  এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই আয়োজনে অংশ নেন। কর্মশালায় আমন্ত্রিত বক্তারা তৃণমূল পর্যায়ে গ্রাম আদালতের নানা সুফল ও কার্যকারিতা তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সেই সাথে ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের আইনি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন দূরদর্শী কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত আলোচনা ও উন্মুক্ত মতবিনিময়ের মধ্য দিয়ে কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়, যেখানে সবাই মিলে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Tag
আরও খবর