জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নতিবিলম্বে শিক্ষা কারিকুলাম সংশোধন এবং জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। গাজীপুর জেলা ও নগর নেতৃবৃন্দ।

ছবি সংগ্রহীত:-
ইসলামী আন্দোলন বাংলাদেশ, গাজীপুর জেলা ও মহানগর নেতৃবৃন্দ অনতিবিলম্বে শিক্ষা কারিকুলাম সংশোধন এবং জাতী সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবী জানিয়েছেন। নেতৃবৃন্দ একতরফা প্রহসনের নির্বাচন করায় এবং বিতর্কিত শিক্ষাকারিকুলাম প্রণয়ন করে ট্রান্সজেন্ডারকে প্রমোট করার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান।
শিক্ষা কারিকুলামে ট্রান্সজেন্ডারসহ শিক্ষার অসঙ্গতি দূর করে ৯২ ভাগ মুসলমানের চিন্তা-চেতনা, তাহজীব-তামাদ্দুন জাতিসত্তার সাথে সামঞ্জস্য রেখে কারিকুলাম প্রণয়নের দাবি জানান। আলিয়া মাদরাসার পাঠ্যপুস্তক থেকে অপ্রয়োজনীয় চিত্রগুলো বাদ দিয়ে মাদরাসার স্বকীয়তা বজার রাখার আহ্বান জানান।

অদ্য ৩১/১/২০২৪ ইং বুধবার বা'দ আসর অনুষ্ঠিত কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তাঁরা আরও বলেন:
দেশের শিক্ষা, সংস্কৃতি এবং দেশের রাজনীতিও এখন আর এদেশ থেকে নিয়ন্ত্রণ হয় না। দেশের সবকিছুই নিয়ন্ত্রণ হয় পার্শ্ববর্তী দেশ থেকে। 
অতএব, সকল অসঙ্গতি, জুলুম অত্যাচার ও অনাচারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে। আগামী ৩রা ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে যোগদানের জন্য গাজীপুর বাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা সভাপতি আলহাজ্ব মুফতী প্রিন্সিপাল মুহাম্মদ নাসির উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন নগর আন্দোলনের সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ ফাইজ উদ্দীন। বক্তব্য রাখেন জেলা আন্দোলনের সহ-সভাপতি মাওলানা মঈন উদ্দীন আজাদী, নগর আন্দোলনের সেক্রেটারি আলহাজ্ব মুফতী হুসাইন আহমদ নগর যুব আন্দোলন এর সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল হালিম চৌধুরী, নগর ছাত্র আন্দোলন এর সভাপতি শেখ মুহাম্মদ জাকারিয়া, জেলা ছাত্র আন্দোলন এর সভাপতি  ডি এম গোলাম সারোয়ার প্রমূখ। 
আরও খবর