জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শ্রীপুরে মাওনা চৌরাস্তায় তীব্র যানজট ব্যবস্থা নিচ্ছে না হাইওয়ে পুলিশ।

ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা থেকে মাওনা বাজার কালিয়াকৈর রোডে তীব্র যানজটের কারণে জনদুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ জনগণ। 

মাওনা চৌরাস্তা থেকে মাওনা বাজার কালিয়াকৈর রোডে প্রতিনিয়ত বেরে চলছে তীব্র যানজট। বিশেষ করে রবিবার ও বৃহস্পতিবার বাজারের দিন থাকায় যানজটের সমস্যা প্রকট আকার ধারণ করেছে। 

যার কারণে কর্মজীবী মানুষগুলোর মূল্যবান সময় নষ্ট হচ্ছে রাস্তার যানজটের মধ্যে। কর্মব্যস্ততায় ঘেরা সাধারণ মানুষের মূল্যবান সময় নষ্ট হওয়ার কারণে ভোগান্তির শেষ নেই। এ বিষয়ে সাধারণ মানুষ বলেন মাওনা বাজারে রাস্তাঘাট তৈরি হলেও যানজট সমস্যার সমাধান এখনো হয়নি। 

বিশেষ করে অবৈধ অটোরিকশা এবং তাকওয়া বাস, সিএনজি এগুলো চলাচলের ক্ষেত্র মানছে না ট্রাফিক আইন। যার ফলে যানজট বাড়ছে বলে মনে করেছেন সাধারণ জনগণ। এই ভোগান্তির শেষ কোথায়..? সেই প্রশ্ন বয়ছে জনমনে। 

তবে মাওনা চৌরাস্তা এবং শ্রীপুর চৌরাস্তায় পর্যাপ্ত পরিমাণ ট্রাফিক পুলিশের ব্যবস্থা না থাকায়, এই ধরনের সমস্যা এবং যানজটের উপদ্রব দেখা দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যে রাস্তা দিয়ে অটোরিকশা এবং সিএনজি চলাচল করার কথা সেখান দিয়ে চলছে তাকওয়া বাস এবং ড্রাম ট্রাক। যার কারণে ভয়াভহ যানজট তৈরি হচ্ছে মাওনা চৌরাস্তার আশপাশের আঞ্চলিক সড়ক গুলোতে। 

এ বিষয়ে কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করছে না মাওনা হাইওয়ে পুলিশের পক্ষ থেকে। সাধারণ মানুষের দাবি অতিদ্রুত যেন এই সমস্ত সমস্যার সমাধান ও যানজট দূর করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন এবং মাওনা চৌরাস্তায় যেন  ট্রাফিক পুলিশের দায়িত্ব আরো বৃদ্ধি করে। তাহলেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আশেপাশের  এলাকার আঞ্চলিক সড়ক গুলো যানজট মুক্ত এবং পরিবেশ বান্ধবে।

Tag
আরও খবর