জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

গাজীপুরের শ্রীপুরে প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার।

গাজীপুরের শ্রীপুরে প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার।  

গাজীপুরের শ্রীপুরে রনি শেখ (২৬) নামের এক সহকারী প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কারখানার ভেতরে জানালার রেলিংয়ে গলায় গামছা বাঁধা অবস্থায় লাশটি ঝুলছিল। এ সময় তাঁর পা মেঝেতে লেগে ছিল এবং হাতের কাছেই ছিল গ্রিল।গতকাল রবিবার দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের নাইস ফেব্রিক্স প্রসেসিং লিমিটেড কারখানা থেকে লাশটি উদ্ধার করেছে শ্রীপুর থানার পুলিশ। রনি শেখ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের মো. জয়নাল আবেদীন হাজারীর ছেলে। তিনি ওই কারখানার সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

কারখানার ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, ‘যে ঘরের বারান্দায় রনির লাশ পাওয়া গেছে, সেই কক্ষে রনিসহ সাতজন কর্মকর্তা থাকেন। সকাল ৮টার দিকে ঘুম থেকে উঠে যে যাঁর মতো কর্মস্থলে চলে যান। কিছুক্ষণ পর একজন ঘরের বারান্দার দরজা ভেজানো দেখে দরজা খুলে ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে আমাকে জানালে আমি পুলিশে খবর দিই। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে কিছু বলতে পারছি না।’তবে এই ঘটনাকে আত্মহত্যা মানতে নারাজ মাহফুজুর রহমান নামের এক ব্যক্তি। ফেসবুকে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘এটা আত্মহত্যা হয় কী করে?

এটা আত্মহত্যা, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড?”আমির হোসাইন নামের একজন লিখেছেন, ‘ছবি দেখে তো মনে হচ্ছে তাঁকে হত্যা করা হয়েছে। যা-ই হোক, এটা পুলিশের তদন্তে বেরিয়ে আসবে হয়তো!”এ বিয়ষে রনি শেখের কোনো স্বজনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ইসমাঈল হোসেন এ বিষয়ে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে কারখানার কর্মকর্তার লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। আমরা যাচাই-বাছাই করছি। তাঁর মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
Tag
আরও খবর