জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শ্রীপুরে সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন



গাজীপুরের শ্রীপুরে" জেগে উঠুক সাংবাদিক সমাজ" স্লোগানে বাংলা নিউজটোয়েন্টিফোর ও একাত্তর টেলিভিশনের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় হত্যাকাণ্ডের প্রতিবাদে বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


বরিবার(১৮ জুন)বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে শ্রীপুরের কর্মরত সাংবাদিকদের ব্যানারে এটি অনুষ্ঠিত হয়।


এই কর্মসূচিতে দৈনিক আজকের পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রাতুল মণ্ডলের সঞ্চালনাশ সাংবাদিক হত্যার বিচার চেয়ে বক্তব্য দেন- প্রেস ক্লাবের আব্দুল লতিফ মাস্টার,সাধারণ সম্পাদক জামাল উদ্দিন,সিনি.সাংবাদিক আবদুল মতিন,হান্নান,বসির আহমেদ,কবির সরকার,হাসান,সাংবাদিক আবির, বাতেন বাচ্চু,হাদিউল মোড়ল,আরিফ,মোজাহিদসহ প্রমুখ।


এ সভায় বক্তাগণ বলেন, ‘সাংবাদিককে অন্যায়ভাবে নির্যাতন, মামলা-হামলা ও হত্যার ঘটনা উদ্বেগজনক মাত্রায় বেড়েছে। এটা দেশের সার্বভৌমত্বের ও স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। কথায় কথায় সাংবাদিকদের ওপর হামলা-মামলা ও হত্যা এটা চলতে পারেনা। সরকারকে সাংবাদিকদের সুরক্ষায় আইন নিয়ে  আগামী সংসদে আলোচনার আহ্বান জানানো হয়।


এ বর্বরচিত ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করে অবিলম্বে এ ঘটনার সাথে জড়িত প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে শুধু গ্রেফতার করলেই হবে দ্রুত আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।


বক্তারা সাংবাদিক নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং সুস্থধারার সাংবাদিকতার পরিবেশ বজায় রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।


পরে বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তরিকুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।


উল্লেখ্য  গত বুধবার অফিসের কাজ শেষে রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা তিনটার দিকে তার মৃত্যু হয়।শুক্রবার সকাল ১০টায় বকশীগঞ্জ হাইস্কুল মাঠে জানাজা শেষে নাদিমকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।



Tag
আরও খবর