জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

গাইবান্ধায় এন.সি.পি.-র জেলা কার্যালয়ে তালা।

গাইবান্ধায় এন.সি.পি.-র জেলা কার্যালয়ে তালা। 

জাসদের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খাদেমুল ইসলাম খুদিকে গাইবান্ধা জেলার এনসিপির আহ্বায়ক হিসাবে মনোনয়ন করায় গাইবান্ধা জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত আটটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়জিদ বোস্তামী জিমের নেতৃত্বে এ তালা ঝুলিয়ে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক অতনু সাহা, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানসহ অনেকে।

এর আগে, মঙ্গলবার (২ ডিসেম্বর) এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমে স্বাক্ষরিত গাইবান্ধা জেলা আহ্বায়ক ৬১ সদস্য বিশিষ্ট কমিটি কমিটিতে জাসদের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খাদেমুল ইসলাম খুদিকে গাইবান্ধা জেলার এনসিপির আহ্বায়ক হিসাবে মনোনয়ন করা হয়।

এদিকে, ঘোষিত কমিটি নিয়ে জেলাজুড়ে আলোচনার সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। জুলাই আন্দোলনের সময় যারা নেতৃত্ব দিয়েছিলেন, তাদের মাইনাস করে আওয়ামী লীগের পুনর্বাসন এজেন্ডা হাতে নেওয়ায় প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা এনসিপি অফিসে তারা তালা ঝুলিয়ে দিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, সাম্প্রতিক সময়ে ঘোষিত এনসিপি গাইবান্ধা জেলার ‘সংশোধিত আহ্বায়ক কমিটি’ পর্যালোচনা করে গভীর হতাশা ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করেছি যে— এই কমিটি গঠনের পুরো প্রক্রিয়া ছিল অস্বচ্ছ, উদ্দেশ্যপ্রণোদিত এবং দলীয় আদর্শ ও তৃণমূলের প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাইবান্ধা জেলা কমিটিতে জাসদের কেন্দ্রীয় নেতাকে আহ্বায়ক করা হয়েছে। এটা জুলাই আন্দোলনের রক্তক্ষয়ী যোদ্ধাদের সঙ্গে বেইমানি করা হয়েছে। তাই আমরা এনসিপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

গাইবান্ধা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়জিদ বোস্তামী জিম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লিগপন্থি প্রভাবশালী মহলের দোসর, সুবিধাবাদী চরিত্র, সয়াবিন রাজনীতির প্রতিনিধিসহ একাধিক বিতর্কিত ব্যক্তিকে অযৌক্তিকভাবে পদ-পদবি দেওয়া হয়েছে—যা এনসিপির ত্যাগী ও প্রকৃত কর্মীদের সরাসরি অবমূল্যায়ন করা হয়েছে।

Tag
আরও খবর