আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সুন্দরগঞ্জে জুয়া খেলারত অবস্থায় হাতেনাতে আটক ৪ জুয়ারি।

সুন্দরগঞ্জে জুয়া খেলারত অবস্থায় হাতেনাতে আটক ৪ জুয়ারি।  

বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদে জুয়া খেলার খবর পায় সুন্দরগঞ্জ থানা পুলিশ। খবর পেয়ে থানাপুলিশ সুন্দরগঞ্জ পৌরসভা এলাকার একটি বাঁশঝাড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ পৌরসভা কমপ্লেক্সের দক্ষিণ পাশে বাঁশঝাড়ের ভেতরে জুয়ার আসরের অবস্থান শনাক্ত হলে অভিযান চালায় থানা পুলিশ।এসময় জুয়ার সরঞ্জামসহ খেলারত অবস্থায় চারজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সুন্দরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার বাসিন্দা ও বেলকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহুরুল হক সরদারের ভাই মো. কামরুজ্জামান সরদার সরোয়ার (৫৫), একই এলাকার মৃত মজিবর রহমানের ছেলে মো. মোকাররম হোসেন (৫৫), বামনজল মহল্লার শাখাবাড়ি এলাকার বিশিষ্ট সমাজসেবক মোঃ খয়বর হোসেন মওলার ছোট ভাই মৃত খলিলুর রহমান সরকারের ছেলে মো. এন্তাজুল হক হিরো (৫০) এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দাসপাড়া গ্রামের মৃত রমেশ চন্দ্র দাসের ছেলে বিশ্বনাথ দাস (৫৭)।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, জুয়া খেলার সময় হাতেনাতে আটক চারজনের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

Tag
আরও খবর