জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

গাইবান্ধার সিভিল সার্জন কানিজ ওএসডি, দ্বায়িত্ব পেলেন রফিক।


স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে গাইবান্ধার সিভিল সার্জন ডা. কানিজ সাবিহাকে ওএসডি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুজ্জামান রফিক।


মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে আনুষ্ঠানিকভাবে ডা. কানিজ সাবিহার কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নতুন সিভিল সার্জন ডা. রফিক। 


এর আগে গত রোববার (২ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ২৯ জন সিভিল সার্জনকে ওএসডি করে। মন্ত্রণালয়ের উপসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, বদলি বা পদায়নকৃত কর্মকর্তারা আগামী ৬ মার্চের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৯ মার্চ থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন।


জানা গেছে, দায়িত্বে অবহেলা, স্বেচ্ছাচারিতা ও আর্থিক অনিয়মের অভিযোগে ডা. কানিজ সাবিহাকে ওএসডি করা হয়েছে। তবে এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।


সদ্য যোগদানকৃত সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান রফিক বলেন, আমি গাইবান্ধারই মানুষ। চেষ্টা করবো চিকিৎসাসেবায় এ জেলার মানুষের প্রত্যাশা পূরণ করতে। আজই যোগদান করেছি। সকল শ্রেণিপেশার মানুষের সাথে বসবো। কোন কোন যায়গায় কাজ করা দরকার তা চিহ্নিত করে কাজ করবো। সে ক্ষেত্রে সকলের সহযোগিতা চাই।

আরও খবর