জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পুলিশের এস.আই. পরিচয়ে চাঁদা দাবি, বাঁচতে চাইলে বিশ হাজার টাকা নিয়ে আয়...



গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে সুমন মিয়া (২৭) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আশেক আলী।

মঙ্গলবার (২৫ জুন) বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এমএ আজিজ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগকারী আশেক আলী উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম বৈদ্যনাথ গ্রামের গাণ্ডারপাড়ার বাদশা মিয়া ছেলে। পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয় দানকারী সুমন মিয়া একই উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানাবাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে। পেশায় তিনি একজন টিলার চালক বলে জানায় স্থানীয়রা। 

অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২০ জুন) রাত ১১ টার দিকে আশেক আলীর বাড়িতে ২ জন অজ্ঞাত ব্যক্তি আসেন। এসময় আশেক আলীর পিতা বাদশা মিয়া তাদের পরিচয় জানতে চাইলে তারা পরিচয় না দিয়ে পালিয়ে যায়। এসময় তারা একটি মুঠোফোন আশেক আলীর বাড়িতে রেখে যায়।

ঘটনার দুইদিন পর গত শনিবার (২২ জুন) বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) পরিচয়ে আশেক আলীর ব্যবহৃত মুঠোফোনে কল করেন সুমন মিয়া। এসময় তাকে নগদ ২০ হাজার টাকা ও ফেলে আসা মোবাইল ফোনটি নিয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে ডাকেন সুমন মিয়া। এমনকি দ্রুত সময়ে দাবীকৃত টাকা ও মোবাইল ফোন না দিলে গ্রেফতার করার হুমকি দেওয়া হয়।

আশেক আলী নিরুপায় হয়ে নগদ ২০ হাজার টাকাসহ মোবাইল ফোনটি নিয়ে পুলিশ তদন্ত কেন্দ্রে যায়। এসময় আশেক আলী পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপালনরত উপপরিদর্শক (এসআই) জুলিহাসকে পুরো ঘটনাটি অবগত করেন। সেইসাথে অভিযুক্ত সুমনের মোবাইল নম্বরটি তাকে দেন। তিনি তাৎক্ষণিক তদন্ত করে জানতে পারেন সুমন নামের কোনো পুলিশ সদস্য পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত নেই। পরে আশেক আলী ভুয়া পুলিশ পরিচয় দানকারী সুমন মিয়ার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এমএ আজিজ বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখে খুব শীঘ্রই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর