জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

অবৈধভাবে মাটি কাটায় ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত সাবেক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট

অবৈধভাবে মাটি কাটায় ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত সাবেক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট

গাইবান্ধার সুন্দরগঞ্জে ফসলি জমি ধ্বংস করে মাটি উত্তোলন ও বিক্রির অপরাধে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মতিউর রহমান (৬৫) নামের এক ব্যক্তিকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২ মার্চ) দুপুরে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের তালুক সর্বানন্দ ধনিয়ারকুড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। 

মতিউর রহমান ওই গ্রামের মৃত আহমাদ হোসেনের ছেলে। তিনি সেনাবাহিনীর সার্জেন্ট ছিলেন।

আদালত সূত্র জানায়, মতিউর রহমান ফসলি জমির মাটি কেটে বিক্রি করে আসছেন। এতে জমির ক্ষতির পাশাপাশি প্রতিবেশীর ফসলি জমির ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম। ঘটনার সত্যতা পাওয়ায় জমির মালিক মতিউর রহমানকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন তিনি।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থা আইন-২০১০ এর ১৫ ধারায় দোষী সাব্যস্ত করে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর