জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নবনির্বাচিত সাংসদ আব্দুল্লাহ নাহিদ নিগার এর সাথে উপজেলার সকল কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নবনির্বাচিত সাংসদ আব্দুল্লাহ নাহিদ নিগার এর সাথে উপজেলার সকল কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

সরকারের সকল পরিকল্পনা ও সেবা তৃণমূল পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সকল সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন গাইবান্ধা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী, সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়্যিদ মুহম্মদ আমরুল্লাহ, কৃষি কর্মকর্তা মো. রাশিদুল কবির, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল মান্নাফ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সুমনা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মমিন মন্ডল, শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুজ্জামান খাঁন, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়সারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এমপি আব্দুল্লাহ নাহিদ নিগার বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে মধ্যম আয়ের দেশের দিকে। বাংলাদেশ এখন বিশ্ব নন্দিত উন্নয়নের রোল মডেল। মুক্তিযুদ্ধের চেতনা লালন করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা গড়ব ক্ষুধা, দারিদ্র, দুর্নীতিমুক্ত বাংলাদেশ।

তিনি আরও বলেন, প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে সকলের সহযোগিতায় এ উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রেখে আমি উন্নয়নকে আরও সমৃদ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব। এ উপজেলাকে আমি গড়ে তুলব শান্তিময়, সুন্দর উন্নয়নের রোল মডেল হিসাবে।

Tag
আরও খবর