জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সুন্দরগঞ্জে জাতীয় পার্টির ৫' শতাধিক নেতা-কর্মীর আওয়ামী লীগে যোগদান।


গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পার্টি (জাপা) ছেড়ে ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগ দিয়েছেন পাঁচ শতাধিক নেতাকর্মী।


শনিবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারীর বাসভবনে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এসময় উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক আলমাস হোসেন, ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি জবেদ আলী, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি আমজাদ হোসেন, ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি লুৎফর রহমান ও ৫ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক সামছুল হোসেনের নেতৃত্বে পাঁচ শতাধিক নেতা-কর্মী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারীর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে তাদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।


যোগদান অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজা, বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, রামজীবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হুদা মাস্টার, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজু মিয়া, ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী সুজা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গণেশ শীলসহ আওয়ামী লীগ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 


এসময় দল পরিবর্তন করে আওয়ামী লীগে যোগ দেয়ার বিষয়ে জাপা নেতারা জানান, সুন্দরগঞ্জে জাতীয় পার্টির এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বের প্রতি চরম ক্ষোভ এবং বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে তারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারীর হাত ধরে আওয়ামী লীগে যোগদান করেন। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে তারা আওয়ামী লীগের পক্ষে সব সময় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag
আরও খবর