জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দাগনভূঞায় জাতীয় বীমা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা শুক্রবার (১ মার্চ) সকালে অনুষ্ঠিত হয়েছে। 


‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে  উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা অফিসার্স হলরুমে উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী। বিশেষ অতিথি ছিলেন থানার উপপরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম, দাগনভূঞা উপজেলা সকল বীমা সমন্বয় কারী ও পপুলার লাইফ ইনস্যুরেন্স কোঃ লি এর দাগনভূঞা সাভিসসেলের ইনচার্জ  মোঃ জামাল উদ্দিন, আস্থা লাইফ ইন্সুইরেন্সের জেলা ইনচার্জ নুরুল হুদা হুদন, জীবন বীমা কর্পোরেশনের ব্রাঞ্চ ম্যানেজার জসিম উদ্দিন, ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার নাছির উদ্দিন, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ইমাম হাছান কচি, সাবেক  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এ.কে.রুহুল আমিন ভূইয়া, সোনালী লাইফ ইনসুরেন্সের ইউনিট ম্যানেজার মোঃ রাসেদ প্রমুখ। এছাড়াও গণমাধ্যমকর্মী বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। 


সভায় ইউএনও বলেন, যাচাই বাছাই পূর্বক বীমা করতে হবে এবং বীমা উন্নয়ন ও বীমা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। কারণ বীমা সকল শ্রেণিপেশার মানুষকে স্বাভাবিক জীবন যাপনে প্রতিবন্ধকতা অতিক্রমে সহায়ক ভূমিকা পালন করে থাকে।

Tag
আরও খবর
দাগনভূঞায় বোরো ধানের নমুনা শস্য কর্তন

৮৮৬ দিন ২০ ঘন্টা ১২ মিনিট আগে






সেবারহাটে গরুর গোশতের দামে হাড় বিক্রয়

৯০১ দিন ১০ ঘন্টা ৪৪ মিনিট আগে