জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত-৩, আহত ১৫

ফরিদপুর সদরের কানাইপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত অন্তত ১৫ জন।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এ ঘটনায় নিহতরা হলেন, চুয়াডাঙ্গা জেলা দামোদর থানাধীন পীরপুর গ্রামের সহিরুদ্দিন শেখের ছেলে আতিয়ার শেখ (৫৫), বরগুনা জেলার বামনা উপজেলার চালিতা বুনিয়া গ্রামের রবি শ্যাম চন্দ্র দাসের ছেলে রঞ্জিত দাস (৫২) ও নওগা জেলার বাদলগাছি উপজেলার বৈকন্ঠপুর গ্রামের আ. মজিদের স্ত্রী সুবর্না আক্তার (২৩)।


স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল এক্সপ্রেস এর সাথে ঢাকা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী 

ডি.ডি পরিবহনের ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর বাজার বাসস্ট্যান্ড এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইটি বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উভয়বাসের অন্তত  ১৫-২০জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে এক নারীরসহ তিনজনকে মৃত ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন করিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সালাউদ্দিন আহমেদ জানান, দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত এক নারীসহ তিনজন মারা গেছে। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Tag
আরও খবর



ফরিদপুরে জামায়াতের গণ সমাবেশ অনুষ্ঠিত ‌

২৯৮ দিন ১৯ ঘন্টা ৪৫ মিনিট আগে