কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল আটটা থেকে বেলা ১০ টা পর্যন্ত বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ফরিদপুর সদর শাখার উদ্যোগে ফরিদপুর পুরাতন কোর্ট মসজিদ ফরিদপুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় এর সামনে একটি অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এতে সভাপতিত্ব করেন ফরিদপুর সদর উপজেলা কার্যালয়ে স্বাস্থ্য সহকারী সোলাইমান।
কর্মসূচিতে বক্তব্য রাখেন স্বাস্থ্য সহকারী নাসরিন আক্তার, স্বাস্থ্য সহকারী রাজ্জাক হোসেন, স্বাস্থ্য সহকারী লিমা আক্তার, ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন " দ্রুত আমাদের মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন করতে হবে। স্নাতক সম্মান সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেড উন্নতিকরণ করতে হবে। অন্যথায় আগামী দিনে আরো ব্যাপক কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
৩ দিন ১০ ঘন্টা ২২ মিনিট আগে
৩ দিন ১০ ঘন্টা ২৭ মিনিট আগে
২১৬ দিন ১৪ ঘন্টা ৫০ মিনিট আগে
২৯৮ দিন ১৮ ঘন্টা ৫০ মিনিট আগে
৩০৭ দিন ২৩ ঘন্টা ২৪ মিনিট আগে
৩০৯ দিন ২৩ ঘন্টা ৩০ মিনিট আগে
৩১৬ দিন ৩ ঘন্টা ২৮ মিনিট আগে
৩১৬ দিন ২৩ ঘন্টা ১১ মিনিট আগে