জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শিচরের এক্সপ্রেসওয়েতে ইউনিক পরিবহন উল্টে নিহত ১, আহত ১০

শিচরের এক্সপ্রেসওয়েতে  ইউনিক পরিবহন উল্টে নিহত ১, আহত ১০



মাদারীপুরের শিবচর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।


নিহত গোলাম রহমান শিকদার (৫৫) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি এলাকার আরশেদ আলী শিকদারের ছেলে।


শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তমাল সরকার এ তথ্য নিশ্চিত করেন।


বুধবার (২৪ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা নামক স্থানে কুয়াকাটাগামী ইউনিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এ ঘটনা ঘটে।


শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিল ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাসটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এ সময় বাসের সামনের সারিতে থাকা গোলাম রহমান শিকদার ঘটনাস্থলেই মারা যার। আহত হন বাসের অন্তত ১০ জন যাত্রী। পুলিশ ও স্থানীয় লোকজন আহত যাত্রীদের পাচ্চর রয়েল হাসপাতাল ও শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।


সাইদুল রহমান নামের আহত এক যাত্রী বলেন, বাসে সব যাত্রী ঘুমাচ্ছিল। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। একজন আরেকজনের ওপর গিয়ে পড়ি। দুর্ঘটনা ঘটার আগে কিছু দেখিনি। শুধু বিকট শব্দ কানে এল। আর তখনই সিট থেকে নিচে পড়ে গেলাম।


শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তমাল সরকার জানান, কুয়াকাটাগামী ইউনিক পরিবহন নামের বাসটি দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা এলাকায় একটি পাম্পের পাশে ডিভাইডারের ওপর উঠে যায় বাসটি। এরপরেই বাসটি উল্টে যায়। এতে এক যাত্রী নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

আরও খবর



ফরিদপুরে জামায়াতের গণ সমাবেশ অনুষ্ঠিত ‌

২৯৮ দিন ২০ ঘন্টা ০ মিনিট আগে