জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ফরিদপুর-০৩ আসনের স্বতন্ত্র প্রার্থী একে আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর -০৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব একে আজাদের সমর্থনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠে উক্ত নির্বাচনী  সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বাবু বিপুল ঘোষের সভাপতিত্বে

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ফরিদপুর-০৩ আসনের  স্বতন্ত্র সংসদ সদস্য  প্রার্থী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য একে আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, মহিলা বিষয়ক সম্পাদক আইভি মাসুদ, সদস্য আব্দুল বাতিন,জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাডঃ সুবল সাহা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নুসরাত রাসুল তানিয়া, সাবেক পৌর মেয়র শেখ মাহাতাব আলী মেথু, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সামসুল হক ভোলা মাষ্টার, পৌর আওয়ামী লীগের সাবেক আহবায়ক মনিরুল হাসান মিঠু যুগ্ন আহবায়ক এডভোকেট বুদিউজ্জামান বাবুল, ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম মিরু ,একে আজাদের সহধর্মিনী মিসেস সায়মা আজাদ, কানাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির মোহাম্মদ বেলায়েত হোসেন, ডিগ্রির চর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদিকুজ্জামান মিলন পাল, ঈগল প্রতীকের  নির্বাচন সমন্বয়ক শোয়েবুল ইসলাম, যুব মহিলা লীগের যুগ্ন আহ্বায়ক রাবেয়া বৃষ্টি যুগ্ম আহ্বায়ক মেহেরিন শেখ অয়নিকা, পারভিন বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির । এ সময় অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

নির্বাচনী জনসভায় নেতৃবৃন্দ ‌ আগামী ৭ জানুয়ারি  জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর সদর ৩ আসনে ঈগল মার্কায় ভোট দেবার আহবান জানান। বক্তারা বলেন সংসদ নির্বাচনে ঈগল মার্কায নির্বাচিত হলে বেকার ছেলে -মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা,  শিল্পজোন স্থাপন, পৌরসভাকে  সিটি কর্পোরেশন রুপান্তর করা হবে। ফরিদপুর সদর উপজেলা হতে সন্ত্রাস, দুর্নীতি ও অনিয়ম দূর করার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা আগামী ০৭ জানুয়ারি  অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে  সকল ভয় ভীতি উপেক্ষা করে ঈগল প্রতীকে ভোট দেওয়ার জন্য দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান।

Tag
আরও খবর



ফরিদপুরে জামায়াতের গণ সমাবেশ অনুষ্ঠিত ‌

২৯৮ দিন ২০ ঘন্টা ০ মিনিট আগে