জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরীর প্রার্থীতা বাতিল চেয়ে আবেদন

নিক্সন চৌধুরী


ফরিদপুর: ভোটারদের মধ্যে টাকা ছড়ানোর অভিযোগে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন  প্রার্থীতা বাতিল চেয়ে আবেদন করা হয়েছে।


ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের প্যাডে শনিবার (৩০ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তা ও ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ এর কাছে এ আবেদন করা হয়।


ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ফরিদপুর-৪ আসনে নৌকার প্রার্থী কাজী জাফর উল্যাহর প্রধান নির্বাচনী এজেন্ট মোঃ সাইফুর রহমান মিরন স্বাক্ষরিত ওই আবেদনে বলা হয়েছে, গত ২৮ ডিসেম্বর দুপুরে ভাঙ্গা থানার উত্তর পাশে সরকারি কাজী মাহবুব উল্লাহ  (কে.এম) কলেজের কাছে সেতুসংলগ্ন অটোস্ট্যান্ডে একটি নির্বাচনী সভায় প্রকাশ্যে ভোটারদের মাঝে টাকা বিতরণ করেছেন নিক্সন চৌধুরী। তিনি প্রকাশ্যে অর্থের মাধ্যমে ভোটারদের প্ররোচিত করে নির্বাচনী আচরণবিধি ৩(১) ধারার সুস্পষ্ট লঙ্ঘন করেছেন।


নির্বাচন আচরণবিধি ভঙ্গের দায়ে তার প্রার্থিতা বাতিল করার জন্য জোর দাবি জানাচ্ছি।

বিভিন্ন সুত্রে জানাজায়, এবিষয়ে জানতে চাইলে ঈগল প্রতীকের প্রার্থী নিক্সন চৌধুরী বলেন, আমার নামে মিথ্যা প্রচার করা হচ্ছে।


তারা খিচুড়ি খাওয়ার জন্য আমার কাছে কিছু টাকা চেয়েছিল, আমি তাদের বকশিস হিসেবে দিয়েছি। আমি এভাবে অনেক গরিব-দুঃখী মানুষকে সহযোগিতা করে থাকি, এটা নির্বাচনী বিষয় না।


এবিষয়ে নৌকার প্রার্থী কাজী জাফর উল্লাহ বলেন, নিক্সন চৌধুরীর টাকা দেওয়ার ভিডিও সোশাল মিডিয়ায় ঘুরছে। এই ধরনের ভিডিও আমিও দেখেছি। আমি আশা করি, কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আমরা চাই, আওয়ামী লীগের পক্ষ থেকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। ভোটাররা যাকে খুশি তাকে ভোট দিতে পারবেন।


এ ব্যাপারে ফরিদপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান বলেন, আবেদনটি নির্বাচনী অনুসন্ধান কমিটিতে পাঠানো হয়েছে। কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো হবে।


প্রসঙ্গ, ২৮ ডিসেম্বর ভাঙ্গা থানার পাশে কলেজ পাড়ে নিক্সন চৌধুরী নির্বাচনী সভা শেষে তার এক কর্মীর হাতে পাঞ্জাবির পকেট থেকে কিছু টাকা বের করে দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, বক্তব্যের শেষের দিকে নিক্সন চৌধুরী বলছেন, আগামী শনিবার আলগীতে আপনারা একটা বড় শোডাউন করবেন। কিন্তু নির্বাচনের আচরণবিধির জন্য আমরা আপনাদের কিছু বলতে পারতেছি না। তবে আপনারা খিচুড়ি খাবেন, সেই ব্যবস্থা আমি করে দিতে পারি। এ কথা বলার পর নিক্সন চৌধুরী তার পাশে দাঁড়ানো ব্যক্তির হাতে পকেট থেকে নগদ টাকা বের করে দেন।

Tag
আরও খবর



ফরিদপুরে জামায়াতের গণ সমাবেশ অনুষ্ঠিত ‌

২৯৮ দিন ২০ ঘন্টা ০ মিনিট আগে