জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

হাদীকে নিয়ে ঢাকা কলেজ তরুণ কলাম লেখক ফোরামের বিশেষ পাঠচক্র

আজ ৫ ই ফেব্রুয়ারী (বৃহস্পতিবার), ঢাকা কলেজ ক্যাম্পাসে ঢাকা কলেজ তরুণ কলাম লেখক ফোরাম কর্তৃক "বিপ্লবী সীমান্ত শরিফ (ওসমান হাদি) ও বিপ্লবের মনস্তত্ত্ব! শিরোনামে বিশেষ পাঠচক্র অনুষ্ঠিত হয়। নিয়মিত পাঠচক্রের বাহিরে শহীদ ওসমান হাদির সম্মানে ও স্মরণে এ আয়োজন করেন ঢাকা কলেজ তরুণ কলাম লেখক ফোরামের সদস্যরা। 


আধিপত্যবাদ বিরোধী ওসমান হাদি ছিলেন জুলাই বিপ্লবের অন্যতম অংশীদার। ২৪ এর ৫ই আগস্ট পরবর্তী সময়ে তার হাতে তৈরি সংগঠন ইনকিলাব মঞ্চ জুলাই ও জুলাইয়ের স্মৃতিকে ধরে রেখেছে বিভিন্ন কার্যক্রম এর মাধ্যমে। " জান দেব তবু জুলাই দেব না" স্লোগানে ওসমান হাদি হয়ে উঠিছিলেন বিপ্লবের প্রতীক। 


তবে গত ডিসেম্বরে প্রকাশ্যে গু*লি করে হত্যা করা হয় বাংলাদেশের তরুণ এই বিপ্লবীকে। লাখো মানুষ জানাজায় অংশ নিয়ে এই বীরকে সম্মানের বিদায় জানান। তার ই ধারাবাহিকতায় ঢাকা কলেজ ক্যাম্পাসে ওসমান হাদির স্মরণে আয়োজন করা হয় এই পাঠচক্রে৷ 


পাঠচক্রে সদস্যরা ওসমান হাদি ও বাংলাদেশের বিপ্লবের মনস্তাত্ত্বিক দিক নিয়ে আলোচনা করেন৷ তারা ওসমান হাদিকে ও তার দর্শনকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার আশা ব্যাক্ত করেন। ঢাকা কলেজ তরুণ কলাম লেখক ফোরামের সাধারণ সম্পাদক মেহেদি হাসান বলেন, "আমরা চাই ওসমান হাদিকে নিয়ে আরো বেশি আলোচনা হোক। ওসমান হাদি ভাই তার শত্রুর সাথেও ইনসাফ চেয়েছেন। সেই ইনসাফের বাংলাদেশ গড়তে হবে আমাদের"


বাকি সদস্যরাও ওসমান হাদি সম্পর্কে আলোচনা করেন । তারা তার সামাজিক, সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক দর্শন নিয়ে বিশ্লেষণ করেন। একই সাথে সকলে ওসমান হাদির সুষ্ঠু বিচারের দাবি জানান। 


স্বতস্ফুর্ত অংশগ্রহন ও বিশ্লেষণধর্মী আলোচনায় শেষ হয় পাঠচক্রটি। পরবর্তীতে এমন আয়োজন আরো বেশি করার আশা ব্যাক্ত করেন তরুণ লেখকরা৷

Tag
আরও খবর
দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ

১৮ দিন ১৬ ঘন্টা ৭ মিনিট আগে








ধামরাইয়ে ৬৩ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার

১১৯ দিন ২১ ঘন্টা ২৫ মিনিট আগে