জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বার্ষিক গ্রুপ ক্যাম্প ও দীক্ষা ক্যাম্প ২০২৫ (আমরা স্কাউট গ্রুপ, ঢাকা)

এস. এম. এম. মুসাব্বির উদ্দিন ( Contributor )

প্রকাশের সময়: 30-09-2025 12:26:11 pm

আমরা স্কাউট গ্রুপ, ঢাকা








দিন ১ (১৮/০৯/২০২৫)


আমরা সবাই খুশি ও আগ্রহ নিয়ে বিকালের দিকে ঢাকা থেকে বাহাদুরপুর উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। যাত্রার পথে জ্যামের সম্মুখীন হয়ে আমরা সন্ধ্যা দিকে আমরা পৌছায় গেলাম। সেখানে আমরা আমাদের রিপোর্টিং করলাম। রিপোর্টিং করার পর আমাদের সহচর ছোট ভাই/বোনদের উপদল ভাগ, ক্যাম্পের নিয়ম কানুন ও তাঁবু ভাগ করে নিলাম। সহচরেরা এবং রোভার সদস্যরা সিনিয়রের সহযোগিতায় আমরা তাঁবু সুন্দরভাবে গড়ে তুলে ফেললাম। 


সহচরদের দিয়ে আত্মশুদ্ধির মাধ্যমে আমাদের দিন সমাপ্তি হলো।



দিন ২ (১৯/০৯/২০২৫)


ভোরবেলা উঠে আমরা পরিপাটি ও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভোরপাখিতে অংশগ্রহণ করেছি। সেখানে আমাদের বিপিপিটি ও এ্যারোবিক্স করলাম। ভোরের পাখি কাজ শেষ করে আমরা সবাই উপদল অনুযায়ী পরিদর্শন রিপোর্ট আমাদের রোভার স্কাউট লিডারকে পেশ করি। পরে আমরা সবাই অশ্বক্ষুরাকৃতি ভাবে পতাকা দন্ডে পতাকা দন্ডে সামনে দাঁড়ায়। সেখানে রোভার স্কাউট লিডার সকল উপদলের পরিদর্শন রিপোর্ট প্রকাশ করেন এবং বলেন, "তাঁবু পরিষ্কার পরিচ্ছন্ন দিকে নজর রাখতে হবে।" আমাদের ফ্ল্যাগ পেরেড শেষে আমরা সেশনে হলে চলে গেলাম।


সেশন হলে গিয়ে আমরা উপদলে ভাগ হয়ে বসে পড়লাম। পরে আমাদের সেশন নিয়েছে শিমুল স্যার। তিনি আমাদেরকে স্কাউটের নিয়মশৃঙ্খলা ও স্কাউটিং করা উপকারিতা সম্পর্কে একটি সুন্দর ধারণা দিয়েছে। তারপর আমাদেরকে পাইওনিয়ারিং শেখানো। সেখানে আমাদেরকে ডাক্তারি গেরো, পাল গেরো, জীবনরক্ষকারী গেরো ইত্যাদি এগুলো শিখে নিয়েছি এবং এর উপকারিতা সম্পর্কে জানতে পেরেছি। তারপর আমাদের জুম্মা নামাজ ও দুপুরের খাবারের বিরতি দিয়েছে। দুপুর বেলা ভালো বৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যে গোসল করে জুম্মা নামাজ পড়ে আমরা দুপুরে খাবার খেয়ে নিলাম। এরপর দীক্ষা অনুষ্ঠানের। দীক্ষা অনুষ্ঠানে আমাদের ছেলেদের দলে রোভার স্কাউট লিডার হিসেবে প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং মেয়েদের দলে ছিলো জনাবা জেসমিন আরা বেগম। তাদের নেতৃত্ব সহচরদের দীক্ষার কার্যক্রম সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো।  


দীক্ষা অনুষ্ঠান শেষে আমরা আবার পৌঁছে গেলাম সেশন হলে। এবার আমাদের সেশন নিচ্ছেন আমরা স্কাউট গ্রুপ,ঢাকা এর আর এস এল  প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্যার। তিনি আমাদের রোভার প্রোগ্রাম বিষয় সেশন নেন। 


এরপর শুরু হয় আমাদের বহু প্রতিক্ষিত ট্রেজার হান্ট। হাতে মশাল, এক টুকরো কাগজ এবং উপস্তিত বুদ্ধিমত্তা। এগুলো কাজে লাগিয়ে এক অসাধারন ট্রেজার হান্ট শেষ করে আমরা স্কাউট গ্রুপের নব দীক্ষিত রোভাররা। 

রাতের খাবার শেষ করার মাধ্যমে আজকের দিনের কার্যক্রম শেষ করা হয়।


দিন ৩ (২০/০৯/২০২৫)


গতকালকের মতো আমাদের ভোরের পাখিতে অংশ নিলাম এবং নিয়মিত আমাদের পরিদর্শন হয়েছে এবং ফ্ল্যাগ পেরেডে ৩টি উপদলকে গৌরব পতাকা দেওয়ার পর আমরা সকালের নাস্তা গ্রহণ করলাম। তারপর আমাদেরকে সেশন হলে নিয়ে যাওয়া হলো। সেখানে আমাদেরকে রান্না কীভাবে করে খেতে হবে এবং মাটির চুলা কীভাবে বানাতে হবে সেগুলো সম্পর্কে ধারণা দিলো এবং দুপুর বেলার রান্না আমাদেরকে করে খেতে হবে। আমরা সুন্দর নিয়ম অনুসরণ করে বাঁশ কেঁটে আমরা সুন্দর একটি চুলা তৈরি করে। সেখানে আমরা ভাত ও তরকারি রান্না করলাম। রান্না সুন্দর হয়েছে এবং তৃপ্ত সহকারে খেলাম। দুপুরের খাওয়ার পর আমাদের আরেকটি সেশনের জন্য সেশন হলে চলে গেলাম।


দুপুরের খাবারের পর আমাদের সবাইকে হাইকিং করতে যেতে হবে। তার আগে আমাদেরকে ছোট একটি ব্যাখ্যা কোড এন্ড সাইফার ব্যাপারে। আমরা কোড এন্ড সাইফার শিখে আমরা প্রস্তুতি নিলাম হাইকিং। আমরা উপদল অনুসারে আমরা ফিল্ড বুক সংগ্রহ এবং হাইকিং স্টার্টিং পয়েন্ট জানলাম। শুরু হলো আমাদের অজানা গন্তব্যের যাত্রা। সেখানে আমরা প্রকৃতি দেখলাম, গাছগাছালির মধ্যে দিয়ে পাখির মিষ্টি ডাক শুনলাম। এভাবে করে চলতে চলতে লোকালয়ের দিকে প্রবেশ করে আমাদের স্কার্ফ দেখে আশে পাশে লোকজন হতবাক। পরে আমরা আমাদের ফিল্ড বুক অনুসারে আমরা চলে আসলাম গন্তব্য স্থলে। পরে আমরা কিছুক্ষণ ছিলাম। তারপর আমরা চলে আসছি আমাদের ক্যাম্প সাইটে। ক্যাম্পসাইটে পৌছাতে সন্ধ্যা হয়ে গেছে। 



তারপর উপদল সকল সদস্য অপেক্ষা ছিলো এক জমজমাট আয়োজনে। সেই আয়োজনের নাম হলো "মহা তাঁবুজলসা"। এই তাঁবু জলসায় উপদল ভিত্তিক নাচ, গান, নাটক ইত্যাদি নানারকম আয়োজন হয়। এই আয়োজনে রোভার স্কাউট লিডার কিছু অতিথিদেরকে নিয়ে আসেন। অতিথি আমাদের তাঁবু জলসা কার্যক্রম দেখে খুবই আনন্দিত হয়েছে। তাঁবু জলসা গান শুনে খুবই মুগ্ধ হয়েছে সবাই। আগুন জ্বালানো শুরু করে সব রকম কার্যক্রম সুন্দরভাবে অতিথির সামনে পরিবেশন করতে পেরেছি। তাঁবু জলসা শেষ করে আমরা আমাদের রাতের খাবার খেয়ে আমাদের ক্যাম্পের সমাপ্তি হলো। 



পরে দিন আমরা সবাই ক্যাম্প সাইট ভালোমতো পরিষ্কার এবং তাঁবু ও আমাদের ব্যাগপত্র গুছিয়ে চলে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্য। 




কন্টেন্ট রাইটার: এস. এম. এম. মুসাব্বির উদ্দিন (রোভার মেট, আমরা স্কাউট গ্রুপ, ঢাকা)

ফটোগ্রাফার: আদনান ফাত্তাহ, জাওয়াদ আলম 

সহযোগিতায়: মিডিয়া টিম, আমরা স্কাউট গ্রুপ, ঢাকা

আরও খবর
দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ

১৮ দিন ১৭ ঘন্টা ১২ মিনিট আগে








ধামরাইয়ে ৬৩ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার

১১৯ দিন ২২ ঘন্টা ৩১ মিনিট আগে