জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

তরুণ কলাম লেখক ফোরাম ঢাকা কলেজের বার্ষিক লেখা প্রদর্শনী অনুষ্ঠিত

ছবি-দেশচিত্র


বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখার উদ্যোগে আয়োজিত হয়েছে বার্ষিক লেখা প্রদর্শনী ২০২৫। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকা কলেজের ২০২৪-২৫ কার্যবর্ষের লেখাগুলো নিয়ে এই প্রদর্শনী আয়োজিত হয়।


'সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়' স্লোগানকে সামনে রেখে তরুণ লেখকদের এই মিলন মেলা ছিলো উৎসবমুখর৷


উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন ঢাকা কলেজে'র সম্মানিত উপাধ্যক্ষ পারভীন সুলতানা হায়দার। উপস্থিত ছিলেন ঢাকা কলেজ শাখা'র উপদেষ্টা জনাব ড. আখতারা বানু ও অনান্য শিক্ষকবৃন্দ।


প্রদর্শনী ঘুরে জনাব পারভীন সুলতানা হায়দার বলেন, "এই আয়োজনটি আমাকে একই সাথে অবাক ও আনন্দিত করেছে। ঢাকা কলেজে এত মেধাবী লেখক তৈরি হচ্ছে তা সত্যিই অসাধারণ। আমি বিশ্বাস করি তরুণ লেখকদের দ্বারাই সমাজ পরিবর্তন সম্ভব"। 


বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ এর ২০২৪-২৫ কার্যবর্ষের ১০ মাসে মোট প্রকাশিত লেখার সংখ্যা ১৫০০ এর অধিক৷ যেখান থেকে বাছাইকৃত ২৫০ টি লেখা প্রদর্শনী করা হয়েছে। একই সাথে ছিলো "সংবাদপত্রে জুলাই কর্ণার"।


এছাড়া ঢাকা কলেজ শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বর্তমান উপদেষ্টা মু. সায়েম আহমাদ বলেন, "পাঁচজন সদস্য নিয়ে শুরু করা ঢাকা কলেজ শাখা আজ শত শত লেখক উপহার দিচ্ছে। আজকের আয়োজনটি মনোমুগ্ধকর। ঢাকা কলেজ শাখার তরুণ লেখকগণ সত্যিই দারুণ লেখা উপহার দিয়েছে" । 


উল্লেখ্য, প্রদর্শনী বেলা দুপুর ২ টা অব্দি চলমান থাকে এবং মাসিক সেরা লেখকদের পুরস্কার বিতরণ করা হয়েছে। 


আরও খবর
দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ

১৮ দিন ১৭ ঘন্টা ১২ মিনিট আগে








ধামরাইয়ে ৬৩ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার

১১৯ দিন ২২ ঘন্টা ৩১ মিনিট আগে