কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

শিক্ষার্থীদের রংতুলিতে নান্দনিক উখিয়ার শহীদ মিনার এলাকা

শিক্ষার্থীদের আঁকিবুঁকি ও বাহারি রঙের আলপনায় সেজেছে উখিয়ার কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা। ছাত্র-জনতার আন্দোলনকে ঘিরে রক্তাক্ত জুলাইকে গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে দেয়ালে দেয়ালে। শিক্ষার্থীরা জানান দিচ্ছেন, বিপ্লবের রেশ এখনো কাটেনি তাদের।


রোববার (১১ আগস্ট) উখিয়ার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে, দলবেঁধে শিক্ষার্থীরা তুলে ধরছেন আন্দোলনের নানা স্মৃতিপট।




দেখা যায়, বেলা ১০টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত উপজেলা আনসার ভিডিপি কার্যালয় ও শহিদ মিনার-ঘেরা দেয়ালে আঁকা হয় ছাত্র-জনতার আন্দোলনের গৌরবময় নানা গ্রাফিতি।


শহিদ হওয়া রংপুরের আবু সাঈদ, কক্সবাজারের ওয়াসিম আকরাম, মুগ্ধর ‘পানি লাগবে, পানি’ আহ্বানের ছবি, রক্তাক্ত মানচিত্র, পতাকা, আঙুলের রক্তিম ছাপ ও নানান প্রতিবাদী শব্দ-সংবলিত বাক্য লেখা হয় দেয়ালে দেয়ালে।




কক্সবাজার-টেকনাফ মহাসড়ক লাগোয়া শহিদ মিনারের প্রধান ফটক থেকে শুরু করে উত্তরে উখিয়া প্রেসক্লাবের ফটক পর্যন্ত দেয়ালজুড়ে দেখা যায় অঙ্কনের নান্দনিকতা। এ ছাড়া শহিদ মিনারের সম্মুখে অবস্থিত সরকারি ভবনের দেয়ালজুড়ে লেখা হয় বিভিন্ন স্লোগান। ভবনটির একটি অংশে লিখে দেওয়া হয় ‘শহিদ ওয়াসিম আকরাম ভবন’।


নতুন বাংলাদেশ; স্বাধীনতা এনেছি, সংস্কারও আনব; অন্যায় শেষ পর্যন্ত স্বাধীনতার জন্ম দেয়; ৩৬শে জুলাই; ৫২ দেখেনি, ২৪ দেখেছি; কেউ ঘুষ চাইলে কানের নিচে বসিয়ে দেবেন; ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফেইল; জেন-জি; নাও উই ক্যান ফ্লাই লাইক বাটারফ্লাই; লেটস রিবিল্ড আওয়ার ন্যাশনস ও চট্টগ্রামের আঞ্চলিক ভাষার ‘বউত দিন হাইয়্যো, আর ন হাই্যয়ো’-সহ বিভিন্ন প্রতিবাদী বাক্য ও স্লোগান চিত্রিত হয়।


বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্রছাত্রীরা এতে অংশ নেন।


শিক্ষার্থীরা বলছেন, এসবের মধ্য দিয়ে আন্দোলনে শহিদদের স্মরণ করা হচ্ছে। যারা রক্ত দিয়েছেন, তাদের স্মৃতি ধরে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তারা বৈষম্য, সহিংসতা, দুর্নীতি ও অপকর্মমুক্ত বাংলাদেশ গড়ার শপথ করেন এবং মাতৃভূমিকে রক্ষার অঙ্গীকার করেন।


উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর হোসেন বলেন, যেকোনো যৌক্তিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের পাশে আছে উপজেলা প্রশাসন। কোনো সহযোগিতা চাইলে, সেটি তাদের দেওয়া হচ্ছে। জনগণের স্বার্থে ছাত্রদের কাজ করতে উৎসাহ প্রদান করেন তিনি।


বিভিন্ন গ্রাফিতি ও চিত্রাঙ্কন ছাড়াও এদিন শিক্ষার্থীরা উখিয়া থানার রোড পরিচ্ছন্ন করেন। এদিন সৌন্দর্য বর্ধনের স্বার্থে অপরিকল্পিতভাবে বসানো কয়েকটি বেসরকারি সংস্থার সাইনবোর্ড উপড়ে ফেলা হয় শহিদ মিনার এলাকা থেকে।


এর আগে, গত কয়েকদিন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও উপজেলার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান করেন শিক্ষার্থীরা।


কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ৫ আগস্ট দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসন থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এর পরই শিক্ষার্থীরা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছেন। নানা কাজ নিজেরা হাতে নিয়েছেন। ট্রাফিক নিয়ন্ত্রণ, বাজার তদারকি ও দেয়ালে দেয়ালে গ্রাফিতি করে নান্দনিকতার পাশাপাশি আন্দোলনের স্মৃতি তুলে ধরছেন তারা।

Tag
আরও খবর