কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

অবশেষে পাঁচদিন পর চকরিয়া থানা পুলিশের সেবাকার্যক্রম সীমিত পরিসরে শুরু

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের স্বাভাবিক সেবা কার্যক্রম অবশেষে পাঁচ দিন বন্ধ থাকার পর শনিবার থেকে সীমিত পরিসরে শুরু হয়েছে।


দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী ও চকরিয়া উপজেলা প্রশাসনের সহায়তায় গতকাল শনিবার বেলা ১১টার দিকে সীমিত আকারে চকরিয়া থানা পুলিশের সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ১০ পদাতিক ডিভিশনের (রামু সেনানিবাস) জিওসি ও কক্সবাজারের এরিয়া কমান্ডার মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন এসইউপি, এনডিসি, পিএসসি।


এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী ২ পদাতিক ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: নুরুন্নবী পিএসসি, ১ ইস্ট বেঙ্গল এর অধিনায়ক ও চকরিয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কমাণ্ডার লে. কর্নেল গোলাম কিবরিয়া খন্দকার পিএসসি, ৩৯ এসটি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল কামরুজ্জামান পিটু, পিএসসি, কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম পিপিএম, বিপিএম বার, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম, চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী, ছাত্র প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ প্রমূখ।


পরে চকরিয়া থানার সম্মেলনকক্ষে চকরিয়া উপজেলার জনগণের জানমাল ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর পক্ষে পুলিশকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান বিষয়ে মতবিনিময় সভা করেছেন ১০ পদাতিক ডিভিশনের (রামু সেনানিবাস) জিওসি মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন এসইউপি, এনডিসি, পিএসসি।##

Tag
আরও খবর