কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

মধ্যরাতে বিস্ফোরণের শব্দ ভেসে আসছে টেকনাফে, কী হচ্ছে অস্থির রাখাইনে?

 বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও (এএ) জান্তা বাহিনীর মধ্যে গত ১০ মাস ধরে চলমান সংঘাতের কারণে উত্তপ্ত রয়েছে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি।



শুক্রবার (৯ আগস্ট) মধ্যরাতে টেকনাফ উপজেলা সদরের বিভিন্ন এলাকায় ওপার থেকে গুলির শব্দ শুনতে পেয়েছেন স্থানীয়রা। 



আহমেদ হোসেন নামে পৌর এলাকার এক বাসিন্দা জানান, " রাত দুইটার দিকে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি। মনে হচ্ছে ওপারে সংঘর্ষ চলছে।"



এছাড়াও মুহুর্মুহু গুলির শব্দ শুনতে পাওয়ার কথা নিশ্চিত করেছেন অনেক স্থানীয় বাসিন্দা। 



রোহিঙ্গা অধিকারকর্মী মোহাম্মদ আনোয়ার জানিয়েছেন, সম্প্রতি মংডুর পরিস্থিতি অবনতি হয়েছে এবং নিপীড়নের শিকার হচ্ছে সাধারণ রোহিঙ্গারা।



এদিকে টেকনাফে গত তিনদিনে রোহিঙ্গাদের ৪৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে, যারা আশ্রয়ের জন্য সমুদ্রপথে বাংলাদেশে পালিয়ে আসার সময় নৌকাডুবিতে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। 



সীমান্তের পরিস্থিতি বিবেচনায় বিজিবি সর্তক রয়েছে বলে জানিয়ে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, " রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবির ঘটনায় গত তিনদিনে যে মৃতদেহগুলো ভেসে আসছে সেগুলো স্থানীয়দের মাধ্যমে তাদের দাফন করা হয়েছে। "



টেকনাফ উপজেলা নির্বাহী ককর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, বাংলাদেশের বিরাজমান পরিস্থিতির কারণে মৃতদেহ উদ্ধার করতে দেরি হয় কারণ স্থানীয় প্রশাসন রাজনৈতিক সংঘর্ষের সময় জননিরাপত্তা নিয়ে ব্যস্ত ছিলো।



অন্যদিকে, উখিয়া-টেকনাফের ৩৩ টি রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা রক্ষায় কাজ শুরু করেছে সেনাবাহিনী। বিভিন্ন পয়েন্টে তল্লাশি বসিয়ে অবাধ বিচরণ করতে থাকা রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে।
আরও খবর