কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

টেকনাফে আরও ৫ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

মিয়ানমার থেকে টেকনাফে অনুপ্রবেশের চেষ্টাকালে নৌকাডুবির ঘটনায় আরও ৫ রোহিঙ্গা নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত ৩ দিনে ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হলো। যার মধ্যে ১৫ জন নারী, ১৬ শিশু ও ৫ জন পুরুষ রয়েছে।


বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।


এর মধ্যে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ নাফ নদীর জেটিঘাট এলাকা থেকে ১ জন নারী, ১ জন শিশু ও ২ জন পুরুষসহ ৪টি এবং শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া সমুদ্রসৈকত থেকে ১ জন বয়স্ক নারীর মরদেহ উদ্ধার করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।


তিনি বলেন, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে মরদেহ উদ্ধারের বিষয়টি জেনেছেন। পরে জনপ্রতিনিধিদের মাধ্যমে মরদেহগুলো স্ব স্ব এলাকায় দাফনের ব্যবস্থা করা হচ্ছে।


স্থানীয় লোকজন জানিয়েছেন, গত কয়েকদিন ধরে নৌকা যোগে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করছে। এর মধ্যে মঙ্গলবার নৌকা ডুবির ঘটনা ঘটে। এর পর থেকে একের পর এক মরদেহ ভেসে আসছে। তবে কয়টি নৌকা ডুবে গেছে, কত জন রোহিঙ্গা ছিল তার কোনো তথ্য পাওয়া যায়নি।

Tag
আরও খবর