কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

টেকনাফে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসুচী পালিত

সীমান্ত উপজেলা টেকনাফে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক দফার সমর্থনে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

রবিবার (৪ আগস্ট) দুপুর দুইটায় টেকনাফ পৌরসভার প্রধান সড়কে সাধারণ শিক্ষার্থীদের হত্যা, হামলা-মামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। 

এতে শত শত সাধারণ শিক্ষার্থী ও জনগন এই বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন।

এ সময় বিক্ষোভ থেকে 'এক দফা, এক দাবি শেখ হাসিনা কবে যাবি' সহ বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা পৌর এালাকা।

পৌরসভার প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল প্রদক্ষিন শেষে টেকনাফ ফোয়ারা চত্বরে মিলিত হয়ে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

এসময় বক্তারা বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ হামলা চালিয়ে আমাদের ভাইদের হত্যা করেছে। নির্বিচারে গুলি চালিয়েছে। আমাদের ভাইদের রক্ত বৃথা যেথে দেবনা। প্রত্যোক হত্যার বিচার চাই। তাই আন্দোলনের নেতৃবৃন্দরা যে এক দফা কর্মসুচী দিয়েছে তার প্রতি সমর্থন জানিয়ে বক্তারা আরো বলেন, দেশের সর্ব দক্ষিণ সীমান্ত থেকে এই সরকারের পতন আন্দোলনের স্রোত শুরু হয়েছে। আর কেউ এই ছাত্র জনতা ও তারুণ্য শক্তিকে দমিয়ে রাখতে পারবেনা। 

সভায় বক্তব্য রাখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাসান মাহমুদ সাকিব, চট্টগ্রাম সরকারি কলেজের মোরশেদ আলম ও কক্সবাজার সরকারি কলেজের ছাত্র মো. বাহা উদ্দিন প্রমুখ।

এদিকে টেকনাফ পৌরসভা আওয়ামী লীগ কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসুচী ও ভিক্ষোভ মিছিল করেছে। 

রোববার দুপুরে পৌর আওয়ামী লীগের কার্যালয়ে কর্মসূচী পালন করা হয়। এসময় টেকনাফ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম বাহাদুর, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভাইস চেয়ারম্যান সরওয়ার আলমসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।

Tag
আরও খবর