কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

চকরিয়ায় বঙ্গবন্ধু সহ ১৫ই আগস্টে নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শোকাবহ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের স্মরণে

কক্সবাজারের চকরিয়া উপজেলা আওয়ামী লীগের একাংশের উদোগে এক আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ( ১ আগস্ট) বিকালে চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের সরকারি বাসভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের একাংশের সভাপতি সরওয়ার আলম।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল করিম সাঈদি। প্রধান বক্তার বক্তৃতা করেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী।

আওয়ামী লীগ নেতা এডভোকেট ফয়জুল কবির এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ সম্পাদক শফিউল আলম বাহার, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মোহাম্মদ বুলেট, আওয়ামী লীগ নেতা তপন কান্তি দাশ, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন, চকরিয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা এডভোকেট রবিউল এহসান লিটন, চিরিঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আহমদ কবির মেম্বার, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মাস্টার আবদুল জলিল, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, আওয়ামী লীগ নেতা দারুচছালাম রফিক, শাহাব উদ্দিন টিংকু, চকরিয়া পৌরসভার কাউন্সিলর এম নুরুস শফি, চকরিয়া পৌরসভা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেফারেত সিকদার, কোষাধ্যক্ষ আজিজুল হক, কোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুের রহমান, কোনাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইফতেখার বকুল, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন মিঠু, ছাত্রলীগ নেতা মিজবাহ উদ্দীন বাপ্পি প্রমুখ নেতৃবৃন্দ।

আলোচনা সভায় চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী ও চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী ঘোষণা দেন, আগামী ১৫ আগস্ট উপজেলা আওয়ামী লীগের উদোগে চকরিয়ায় বিশাল আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা এবং কাঙ্গালি ভোজের আয়োজন করা হবে।

আলোচনা সভার আগে উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবনে শতাধিক আলেম ওলামার অংশগ্রহণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ তাঁর পরিবার সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে চিরিঙ্গা বাস-স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা কফিল উদ্দিন মিলাদ শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। ##


চকরিয়ায় বঙ্গবন্ধু ও তাঁর শহীদ পরিবারবর্গের স্বরণে আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী


Tag
আরও খবর