কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

কক্সবাজারে ছাত্রলীগের নাশকতা মামলায় শ্রমিক লীগ নেতা আসামি

কক্সবাজারে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও ছাত্রলীগ নেতাকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ২৪ জুলাই (বুধবার) সন্ধ্যায় কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক রাজীবুল ইসলাম মোস্তাক বাদী হয়ে ১০৩ জনের নাম উল্লেখ করে কক্সবাজার সদর মডেল থানায় করা মামলাটি দায়ের করেন।


মামলার এজাহার বিশ্লেষণ করে দেখা যায়, বিএনপি-জামায়াত ও শিবির নেতাকর্মীদের সঙ্গে আসামি করা হয়েছে আওয়ামী লীগ পরিবারের অনেককে। মামলার ১৭নং আসামি করা হয়েছে সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা হোটেল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এনামুল কবিরকে।


এ ঘটনায় দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই এতে চাপা ক্ষোভ প্রকাশ করছেন। নাশকতার বিরুদ্ধে অবস্থান নিয়ে কীভাবে শ্রমিক লীগ নেতা এনামুল কবির উল্টো নাশকতা মামলার আসামি হলেন? এ নিয়ে জ্যেষ্ঠ নেতারাও রয়েছেন ধোঁয়াশায়।


মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৬ জুলাই বিকেল ৪টার দিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা বিকেল ৪টায় মিছিল সহকারে কক্সবাজার শহরের লালদীঘি পাড়ে আসে। সেখানে অবস্থিত জেলা আওয়ামী লীগ, জাসদ ও জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করে। এ সময় আওয়ামী লীগের কার্যলয়ে থাকা কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক রাজীবুল ইসলামকে কুপিয়ে হত্যা চেষ্টা করেন আন্দোলনকারীরা। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।


প্রতিক্রিয়া জানিয়ে জেলা হোটেল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা এনামুল কবির বলেন, কী আর করব? এ ঘটনায় আমার কী বলার আছে। আসামি হিসেবে আমার নাম দেখে বিস্মিত হয়েছি। মূলত ব্যক্তিগত ক্ষোভ থেকে আমাকে আসামি করা হয়েছে। দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে পাশে ছিলাম আমি। যেটি জেলা আওয়ামী লীগ অবগত। দুঃসময়ের কর্মী হয়ে আজ নিজ দলের কর্মীর করা মামলায় আমি ঘর ছাড়া।


ক্ষোভ জানিয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও নাশকতা প্রতিরোধ কমিটির সদস্য শহিদুল হক সোহেল বলেন, এনামুল কবির ছাত্রলীগের দুঃসময়ের কর্মী। সে আমার সাথে রাজনীতি করে এবং সে আমার নিকটতম আত্মীয়। কেউ শত্রুতা করে এজাহারে নাম দিয়েছে। এটি নিয়ে জেলা আওয়ামী লীগের অনুষ্ঠানে মাননীয় হুইপ এমপি কমল ভাই ক্ষোভ প্রকাশ করেন এবং চার্জশিট থেকে বাদ দেওয়ার কথা জানান।


জেলা হোটেল শ্রমিক লীগের সভাপতি রুহুল কাদের মানিক বলেন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এনামকে ষড়যন্ত্রমূলক মামলা থেকে নিষ্কৃতি দানের আহ্বান জানাচ্ছি। যেদিন এই ঘটনা হয় আন্দোকারীদের প্রতিরোধ করতে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কক্সবাজার ৩ আসনের সাংসদ ও মাননীয় হুইপসহ আমি ও এনাম উপস্থিত ছিলাম। কিন্তু দুই দিন পর জানতে পারলাম এনাম মামলার আসামি।


এই বিষয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর