কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

কক্সবাজারের ৭টি উপজেলার ৩০০ গ্রাম প্লা'বি'ত: ৪৭ মে. টন চাল ও ৫ লক্ষ টাকা বরাদ্দ

ভারী বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে কক্সবাজারের ৭টি উপজেলার অন্ততঃ ৩০০ গ্রাম। পানি বন্দী হয়ে পড়েছে প্রায় এক লক্ষ মানুষ। খাবার ও পানীয় জলের সংকটে পড়েছে প্লাবিত এলাকার লোকজন। 


উখিয়ার হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী জানান, হলদিয়ার ২০টি গ্রামের অন্তত: ১০ হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। 


কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান জানান, হঠাৎ পানি বাড়াতে লোকজন রান্নাও করতে পারেনি। রান্না করা খাবার পানি বন্দী পরিবারগুলোর মাঝে পৌঁছে দেয়ার কাজ শুরু করা হয়েছে। 


জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইতোমধ্যে টেকনাফ ও মহেশখালী ছাড়া বাকী ৭টি উপজেলায় ৪৭ মেট্রিক টন চাল ও নগদ ৫ লক্ষ টাকা পৌঁছে দেয়া হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ামিন হোসেন এ তথ্য জানান। তিনি জানান, পর্যাপ্ত ত্রাণ আছে, প্রয়োজন মতো সহায়তা প্রদান করা যাবে।

Tag
আরও খবর