কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

কক্সবাজারে বিএনপি কার্যালয়সহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর

কক্সবাজারে কোটা আন্দোলনের পক্ষে-বিপক্ষের জের ধরে এবার শহীদ সরণীস্থ কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে ভাংচুর চালানো হয়েছে। এ সময় পাশ্ববর্তী কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালানো হয়েছে।


মঙ্গলবার রাত ৯ টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করে শ্লোগান দিতে দিতে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সাথে জড়িত কিছু লোক এসে বিএনপি কার্যালয়ের জানালার কাঁচ ভাংচুর করে। এসময় কার্যালয়ের পাশে থাকা আমিন নামের এক জনের দোকানে হামলা করে। একই সঙ্গে বিএনপি কার্যালয়ের সড়কের পশ্চিমে অবস্থিত বিএনপির কেন্দ্রিয় নেতা ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের মালিকাধিন হোটেল নিরিবিলি রস্তোঁরায়ও ভাংচুর চালানো হয়।

দোকানদার আমিন অভিযোগ করে বলেন, হঠাৎ করে এসে বিএনপি কার্যালয়ের পাশাপাশি তাঁর দোকানটি ভাংচুর করে। এসময় কিছু মালামাল ও টাকা লুট করে নিয়ে গেছে।


কক্সবাজার পৌর বিএনপির সাংগঠণিক সম্পাদক গিয়াস উদ্দিন জানান, আওয়ামীলীগের শীর্ষ নেতা একটু দূরে দাঁড়িয়ে ছিলেন। বিনা কারণে হঠাৎ হামলা করে কার্যালয় ভাংচুর ছাড়াও কিছু নিরীহ ব্যক্তির দোকান ভাংচুর করে। যা নিন্দনীয়। অথচ কক্সবাজারের পরিস্থিতি শান্ত। বিএনপি কোনভাবে চলমান আন্দোলনে জড়িত নয়।

এর আগে কক্সবাজারে কোটা আন্দোলনের পক্ষে মিছিল সহকারে গিয়ে জেলা আওয়ামীলীগ, জাসদ, জাতীয় পার্টির কার্যালয় কার্যালয় সহ একটি মসজিদ, কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান এবং গাড়ি ভাংচুর চালানো হয়েছে। এসময় ছাত্রলীগের ৪ নেতাকে মারধর কর ও একজনকে কুপিয়ে আহত করা হয়েছে।

Tag
আরও খবর