কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

পর্যটন শহরের সুগন্ধা বীচ সড়ককে প্রয়াত নুরুল আবছারের নামে নামকরণের দাবী

সুগন্ধা বীচ পয়েন্ট তথা সী ইন পয়েন্ট নামের এই সৈকতে পর্যটক সমাগম থেকে শুরু করে এখানে বাণিজ্যিক কার্যক্রম যার হাত ধরে শুরু হয় তিনি হলেন আলহাজ্ব নুরুল আবছার। নিজে সী ইন মার্কেট গড়ে তোলেন এবং সমুদ্রের এই পয়েন্টটিকে জনপ্রিয় করে তোলেন। নিজ এলাকা চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন তিনি। তবে সমুদ্র আর এই জনপদকে ভালোবেসে আমৃত্যু রয়ে গেলেন কক্সবাজারে। তাই সদ্য প্রয়াত সেই সী ইন মার্কেটের মালিক আলহাজ্ব নুরুল আবছারের নামে সুগন্ধা সড়কটির নাম আলহাজ্ব নুরুল আবছার সড়ক নামকরনের দাবী জানানো হয়েছে। 


সোমবার রাতে সুগন্ধা সী- ইন মার্কেট ব্যবসায়ী সমিতির আয়োজনে প্রয়াত নুরুল আবছারের স্মরণ সভায় এ দাবী জানানো হয়। দাবীটি উত্থাপন করেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম। 


স্মরণসভায় জেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল বলেন, পর্যটন শিল্প বিকাশে নুরুল আবছারের অবদান অনস্বীকার্য। তিনি সুগন্ধা পয়েন্ট এলাকাকে আলোকিত করেছেন।  


স্মরণসভায় পৌর মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী মাবু বলেন, মানুষ হিসেবে নুরুল আবছার ছিলেন অমায়িক এবং বিনয়ী। উনার অবদানের যথাযথ সম্মান দেয়া হবে।


 এতে কক্সবাজারস্থ চন্দনাইশ সমিতির সভাপতি শাখাওয়াত হোসেন, প্রয়াত নুরুল আবছারের সন্তান মাহামুদুর রহমান মিশুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন সী-ইন মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি নুরুল আবছার। 


সভার আগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Tag
আরও খবর