কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

টেকনাফে র‌্যাবের অভিযানে ৮০ হাজার ইয়াবাসহ আটক-২

কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় অভিযান চালিয়ে ৮০হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


আটককৃতরা হলেন,টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২নং ওয়ার্ড মৌলভীবাজার (মুসলিমপাড়া) এলাকার হাজী জানে আলমের ছেলে রবি আলম (২৭) ও একই এলাকার নাজির হোসেনের ছেলে বশির আহম্মদ (৩৫)।


কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও

সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ আবুল কালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, র‌্যাব-১৫, আভিযানিক দলের গোয়েন্দা তৎপরতা ও নজরদারীর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে, রবিবার (১৪ জুলাই) দুপুরে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নস্থ ২নং ওয়ার্ডের মৌলভীবাজার (মুসলিমপাড়া) এলাকার জনৈক জানে আলম এর বসত ঘরের ভিতর কতিপয় মাদক কারবারী মাদকদ্রব্যসহ ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানিক দল উক্ত স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কতিপয় ব্যক্তি ঘর থেকে বের হয়ে পালানোর চেষ্টাকালে দুইজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয় এবং তাদের অপর এক সহযোগী কৌশলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীদ্বয়ের নিজ হাতে বের করে দেওয়া মতে একটি চটের বস্তার ভিতরে রক্ষিত অবস্থায় সর্বমোট ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, আটককৃত এবং পলাতক মাদক কারবারীরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা এবং পাঁচারের সাথে জড়িত। তারা বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধ পথে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে থাকে। তৎপরবর্তীতে বিভিন্ন জায়গায় মজুদ করে খুবই চতুরতার সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কক্সবাজার জেলার স্থানীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) সরবরাহ করে আসছিল বলে জানায়।


তিনি আরো জানান,উদ্ধারকৃত আলামত ইয়াবাসহ আটককৃত এবং পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর