কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

কলাতলীতে পাহাড় ধস: পরিবারের সবাইকে জীবিত উদ্ধার, মিমের মৃত্যু

কক্সবাজারের কলাতলী সৈকতপাড়ায় ঘটে যাওয়া এক মর্মান্তিক পাহাড় ধসে একটি পরিবারের সকলেই চাপা পড়ে। অন্যান্য সদস্যদের জীবিত উদ্ধার করা হলেও মিম নামের একটি শিশুকে মৃত অবস্থায় পাওয়া গেছে। 


বৃহস্পতিবার (১১ জুলাই) মাগরিবের পর পাহাড় ধসের এ ঘটনাটি ঘটে কক্সবাজারের কলাতলির সৈকত পাড়া এলাকায়।


 টানা বর্ষণের ফলে আজ কক্সবাজারে ৩৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে পড়ে, যা পরিবারটির উপর আঘাত হানে।


উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তৎপরতার সাথে উদ্ধারকাজ চালিয়ে যান এবং পরিবারের সাত সদস্যকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু মিম নামের এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়, যা পুরো এলাকার বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


স্থানীয় বাসিন্দা মনজুর আলম বলেন গাছ এবং পাহাড় ধসে পড়ে ওই পরিবারটির উপর। এতে সদস্য চাপা পড়ে পরে পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা মিলে তাদেরকে জীহিত উদ্ধার করলেও মৃত উদ্ধার করা হয় মিমকে।


উদ্ধারকাজে নিয়োজিত দলের প্রধান বলেন, "আমরা সর্বাত্মক চেষ্টা করেছি সবাইকে নিরাপদে উদ্ধার করতে। পরিবারের সাত সদস্যকে জীবিত উদ্ধার করতে পেরেছি, কিন্তু দুর্ভাগ্যবশত মিমকে বাঁচানো সম্ভব হয়নি।"


জানা যায়,কলাতলূর সৈকতপাড়ার সেলিজের পরিবারেী স্ত্রী নুর জাহানসহ তাদের সন্তান লামিয়া হাবিবা, হুজাইফা, মাওয়া ও মিম মাটির নিচে চাপা পড়ে। পরে তাদেরকে সেখানা থেকে জীবিত উদ্ধার করা গেলেও মিমকে মৃত উদ্ধার করা হয়।


স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো দ্রুত উদ্ধার কাজে অংশগ্রহণ করে এবং দুর্ঘটনাস্থলে প্রাথমিক সহায়তা প্রদান করে। এলাকার মানুষও নিজ নিজ অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।


এছাড়াও আজকে সকালে শহরের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে এবং ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরিপাড়া এলাকায় পাহাড় ধসের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে আজকে একদিনে পাহাড়ধসে কক্সবাজারে ৪ জনের মৃত্যু হয়েছে কক্সবাজারে ।

Tag
আরও খবর