কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

দুর্দশা থেকে মুক্তি পাচ্ছে চৌফলদন্ডীর যে এলাকার ১০ হাজার জনগণ

 কক্সবাজার সদরের উপকূলীয় চৌফলদন্ডী ইউনিয়ন। মৎস্য, লবণ,কৃষি, নাপ্পির জন্য বেশ বিখ্যাত। এ ইউনিয়নে বসবাস করে মুসলিম, হিন্দু, রাখাইন সম্প্রদায়ের হাজার হাজার জনগণ। শিক্ষাদীক্ষা জ্ঞান গরিমায় এগিয়ে থাকলেও পিছিয়ে আছে বিভিন্ন ওয়ার্ডের গ্রামীণ জনপদের সড়কগুলো। ইউনিয়নে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হলেও যে ওয়ার্ডের একটি সড়কের জন্য ১০ হাজার মানুষের দুর্ভোগ, ভোগান্তি ছিল সেটিও বাস্তবায়ন হতে যাচ্ছে। 


ইউনিয়নের খোনকার খীল, পুকুরিয়া ঘোনা, মাতবর পাড়া নিয়ে গঠিত ৯নং ওয়ার্ড।ঘনবসতি পূর্ণ এ এলাকায় বসবাস করে প্রায় ১০ হাজার মানুষ। তাদের দীর্ঘদিনের দাবি ছিল খোনকার খীল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পুকুরিয়া ঘোনা প্রাইমারি স্কুল পর্যন্ত বেহাল দশার সড়কটি মেরামত করা।ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, স্থানীয় ইউপি সদস্য মনজুর আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার অধিদপ্তর (এলজিইডির)সদরের প্রতিনিধিরা বুধবার প্রায় ১২শ মিটার সড়কের পরিমাণ করে যায়। সবকিছু ঠিকঠাক থাকলে বর্ষার পরপরই কাজ শুরু হবে বলে জানান উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল্লাহ। 


ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, এলাকাটি এক সময় অবহেলিত ছিল। তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে প্রত্যন্ত জনপদে নাগরিক সেবা পৌঁছে দিচ্ছে। তারই ধারাবাহিকতায় ৯নং ওয়ার্ডের মানুষের দীর্ঘদিনের দাবি খোনকারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পুকুরিয়া ঘোনা প্রাইমারি স্কুল পর্যন্ত প্রায় ১২শ মিটার সড়কের আরসিসি ঢালাইয়ের আবেদন করা হয়। তারই পরিপ্রেক্ষিতে এলজিইডির প্রতিনিধিরা নকশা পরিমাণ করে গেছে।


চেয়ারম্যান মুজিব আরো বলেন, এ সড়ক দিয়ে ঈদগাঁও ইউনিয়নের মাইজ পাড়া, কালির ছড়া, রশিদ নগরের হাজার হাজার মানুষ চলাচল করে থাকে। তাদের দুর্দশা লাগব করতে সড়কটি সংস্কারে উদ্যোগ নেয়া হয়েছে। সড়কের ঝুঁকিপূর্ণ অংশে গাইডওয়াল এবং ৪ টি কালভার্ট করা হবে।

Tag
আরও খবর