কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

এবার আইনি লড়াইয়ে রাজাপালং ইউপি উপ-নির্বাচনে ভাইকে ফেরালেন আরেক চাচাতো ভাই

উখিয়ার রাজাপালং ইউনিয়নের উপ নির্বাচন ঘিরে যেনো চলছে চাচাতো ভাইদের দ্বৈরথ, এবার এক প্রার্থীকে আইনি লড়াইয়ে নির্বাচনে ফিরিয়ে এনেছেন আরেক চাচাতো ভাই।


এই নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী উখিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য হুমায়ুন কবির চৌধুরী'র মনোনয়ন জেলা নির্বাচন কার্যালয় বাতিল করলেও বৃহস্পতিবার (১১ জুলাই) এক আদেশের মাধ্যমে তার প্রার্থীতা পুর্নবহাল করেছে হাইকোর্ট।


হাইকোর্টে হুমায়ুনের পক্ষে আইনজীবী ছিলেন বীর মুক্তিযোদ্ধা ছৈয়দ আহমেদ চৌধুরী'র পুত্র ব্যারিস্টার মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, সম্পর্কে যারা আপন চাচাতো ভাই। 


এর আগে প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী'র ভাতিজা সাদমান জামী চৌধুরী অভিযোগ তুলেন হুমায়ুন সরকারি চাকরিতে কর্মরত। 


তার করা আপিল আমলে নিয়ে মঙ্গলবার (৯ জুলাই) দীর্ঘ শুনানি অনুষ্ঠিত হয় কক্সবাজার জেলা নির্বাচন কার্যালয়ে, যেখানে পূর্বের বৈধতার সিদ্ধান্ত পরিবর্তন করে জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুনের প্রার্থীতা বাতিল করেন। 


ঐ সময় জামীর পক্ষে আইনজীবীর ভূমিকায় দেখা যায় তার চাচাতো ভাই উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরীর পুত্র সাফফাত ফারদিন চৌধুরী'কে।


অন্যদিকে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই চাচাতো ভাই ঘোড়া প্রতীকের মকবুল হোসাইন মিথুন ও মোটর সাইকেল প্রতীকের প্রার্থী ফরিদুল আলম। আপিল শুনানিতে মিথুনের বিরুদ্ধে ফরিদ অভিযোগ তুললে তা খারিজ করে দেন জেলা নির্বাচন কর্মকর্তা।


চাচাতো ভাই তথা রক্তের আত্মীয়তা সর্ম্পকে ঘেরা এই ঘটনাগুলো জন্ম দিয়েছে আলোচনা।

Tag
আরও খবর