কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

পাহাড়ে পড়ে ছিল রোহিঙ্গার অর্ধগলিত ম’র’দে’হ

কক্সবাজারের টেকনাফে নাজিম উদ্দিন (৪৭) নামে একজনের হাত-পা বিচ্ছিন্ন অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি এ তথ্য নিশ্চিত করেছেন।


নিহত নাজিম উপজেলার চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-২ ব্লকের মোহাম্মদের ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্পের সীমানা থেকে ৩০০ মিটার দূরে পাহাড়ে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।


পুলিশ বলছে, নিহত নাজিমের ডান হাত-পা শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। মরদেহ পচে দুর্গন্ধ বের হচ্ছিল। ধারণা করা হচ্ছে, অন্তত ৮ থেকে ১০ দিন আগে তাকে হত্যা করে পাহাড়ে ফেলে যায় দুবৃর্ত্তরা।


মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্তে পুলিশ বিভিন্নভাবে খোঁজ নেয়া শুরু করে। একপর্যায়ে সাহুদা খাতুন নামের এক রোহিঙ্গা নারী মরদেহের কোমরে থাকা রশি ও পাশে পড়ে থাকা জামা-কাপড় দেখে তার স্বামী বলে পরিচয় দেন।


ওসি ওসমান গনি বলেন, ‘কারা, কি কারণে হত্যা করেছে তা এখনই বলা যাবে না। ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।’


নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে ওসি জানিয়েছেন

Tag
আরও খবর